চললাম বাড়িতে

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

ফেব্রুয়ারিতে বাড়ি যাওয়া হয়নি কারণ মার্চের শুরুতে মামাতো ভাইয়ের বিয়ে। যদিও ঘাড় এখন কষ্ট দিচ্ছে তবুও আজ চললাম বাড়িতে। বাড়িতে বিয়ে মানেই সব ভাই বোন আত্মীয়স্বজনের সাথে দেখা হওয়া, হুল্লোড়, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তাই শুধু বিয়ের দিন গিয়ে উপস্থিত হওয়ার কথা ভাবিনি, বরং কদিন আগে থেকে বাড়িতে থাকার পরিকল্পনা করেছিলাম। ট্রেনের টিকিটও অনেক আগেই কাটা ছিল। দুপুরের মধ্যে ব্যাগ গুছিয়ে রাতে বেরিয়ে পড়লাম, কিছুটা হাতে সময় নিয়েই। রাতের কলকাতা এখন একটু শীত আছে, সেই সাথে দিনের ব্যস্ততা কমে যায় তাই কিছুটা শান্ত পরিবেশ। কিন্তু রাস্তা দিনের মতোই ধীর। ব্যাগ পত্র বেশ কয়েকটা হয়েছে, তাই ট্যাক্সি করে যাবো। যদিও বেরোনোর সময় এক ছোট্ট মুশকিল হল। ট্যাক্সি বুক করেছি তবে সেটাতে পিক আপ এক ভিন্ন জায়গায় নিয়েছে, তাই বাধ্য হয়ে বুকিং ক্যানসেল করলাম, দ্বিতীয় বারে ঠিক হলো। কয়েক মিনিটের সেই দৌড়ঝাঁপে মনে একটু দুশ্চিন্তা এসেছিল, যদি দেরি হয়ে যায়!

1000166139.jpg

শেষমেশ ঠিকঠাকই হল। ট্যাক্সি পেলাম, আর দ্রুত রওনা দিলাম স্টেশনের দিকে। কলকাতার রাস্তা তখন ঠান্ডা বাতাস কিন্তু একটা জায়গার পর গাড়ি ধীর হয়ে গেলো। সবের পরেও সঠিক সময়ের আগে স্টেশন পৌঁছালাম। টাকা মিটিয়ে স্টেশন চত্বরে নামলাম, শিয়ালদা স্টেশন বিগত কয়েক বছরে অনেক বদলে গিয়েছে। পুরোনো খোলস ছাড়িয়ে শিয়ালদহ এখন নব্য। স্টেশনের ভেতরে ঢুকতেই চেনা ব্যস্ততার ছবি, ট্রলি টানছি আরো বহু যাত্রীর সাথে, কেউ ব্যাগ কাঁধে নিয়ে ছুটছে, কোথাও জটলা করে প্ল্যাটফর্ম খোঁজা খুঁজি।

1000166138.jpg

1000166137.jpg

ট্রেন ছাড়ার অনেক আগেই পৌঁছে গেছি। স্টেশনে আগে পৌঁছালে একটা আলাদা স্বস্তি থাকে। ধীরে সুস্থে ট্রেনে উঠে পড়া যায়। হাটতে হাটতে নিজের কোচের সামনে গিয়ে পৌঁছালাম। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। নিজের সিটে বসে পড়লাম। গরমটা এখন একটু বেড়েছে, তাই এসি কামরার টিকিটই কাটা ছিল। বাইরে গরমের হালকা আঁচ থাকলেও কামরার ভেতরটা বেশ ঠান্ডা। সময়ে ট্রেন ছেড়ে দিলো। কাঁচের জানলার বাইরে কলকাতার আলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। সিটে উঠে গায়ে কম্বলটা টেনে নিলাম। পরদিন নিজের জেলায় ঘুম ভাঙ্গবে।

1000166136.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png