অফার এমন, যেটা এড়িয়ে যাওয়া কঠিন

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

আর্থিক বছরের শেষ কয়েকটা দিন নিঃশ্বাস ফেলার সময় থাকে না। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনভেন্টরি ফাঁকা হয় সেই জন্য বিস্তর বিলের স্তূপ, তাই কদিন ধরে মাথা তুলে তাকানোর সময়টুকুও পাওয়া কঠিন হয়েছে আমার। আজ বিকেলের দিকে কাজের চাপটা একটু হালকা ছিল। শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম এই সুযোগে বিছানায় একটু গা এলিয়ে দিই। ইচ্ছে ছিল সামান্য জিরিয়ে নেওয়ার, কিন্তু চোখের পাতা এক হতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি বুঝতেই পারিনি। এক চমক ঘুমটা ২ ঘণ্টার এক লম্বা ঘুমে পরিণত হলো, তা টের পেলাম যখন ঘুম ভাঙল।

1000176591.jpg

কাজের কম্পিউটার খানি খুলে বলে একটা একটা মেসেজ দেখছিলাম, তখনই নজরে এলো ডমিনোজ থেকে আসা লোভনীয় অফারটা, মাত্র ১৪৯ টাকায় দুটো পিজ্জা! চাপের দিনে এই ধরনের অফার যেন মেঘ না চাইতেই জল। সন্ধ্যে বেলায় খিদেটাও চাগাড় দিচ্ছিল, তাই দেরি না করে তড়িঘড়ি করে দু ধরনের পিজ্জা অর্ডার করে কাজে বসে পড়লাম। কাজ করতে করতে আধঘণ্টার মধ্যেই অর্ডার এসে হাজির। আমি দৌড়ে গিয়ে গরম গরম দুটো বাক্স হাতে নিয়ে ঘরে ঢুকলাম, কিছুক্ষণের মধ্যে চিজের সুগন্ধে ঘর ম ম করতে থাকলো। পিজ্জার বাক্স দুটো পাশে রেখে তখন কাজে মন দেওয়া দায়। গরম চিজ আর মশলার সুবাস বারবার অন্যমনস্ক করে দিচ্ছিল। অগত্যা কাজ থামিয়ে ঝটপট বাক্স দুটো খুলে ফেললাম।

1000176587.jpg

1000176583.jpg

দুটো পিজ্জার মধ্যে একটা ছিল ভেজ, কর্ন বা ভুট্টার পিজ্জা। আর অন্যটা ছিল আমার পছন্দের ননভেজ লোডেড। ডমিনোজের অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের মশলাগুলো পিজ্জার ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর হামলা, সোজা পিজ্জার স্লাইসে কামড়। গরম গরম পিজ্জায় চিজের মাখোমাখো স্বাদ চাপ মুহূর্তে কমিয়ে দিল। দুটো বাক্স ও একসাথেই খুলেছিলাম। এক কামড় ভেজ পিজ্জার হলেনআরেকটা কামড় হচ্ছিল নন ভেজ লোডেড এর।

1000176580.jpg

1000176575.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50