ধারাগিরি থেকে বুরুদি

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

ধারাগিরি ঝরনার কাছে কিছুটা সময় কাটানোর পর ফেরার পথ ধরলাম, পাহাড় বেয়ে হেঁটে নামছিলাম তখনও জলের আওয়াজ কানে আসছিল। পাহাড়ি বাতাসে জলকণা মিশে আশপাশের আবহাওয়া দুর্দান্ত ছিল। আমার পরের গন্তব্য বুরুদি লেক। পায়ে হেঁটে কিছুটা নেমে বাইকে চড়ে বসলাম। শুরু হলো নামার পথ, পাহাড় থেকে সবুজ উপত্যকার দিকে। দ্বিচক্র যানে পাহাড় থেকে নামার অভিজ্ঞতা চড়াইয়ের থেকে একদমই ভিন্ন। উঠতে কঠিন মনে হলেও, নামা বেশ সহজ হলো। কিছুটা পাথুরে ভাঙাচোরা পথ পেরিয়ে সুন্দর রাস্তায় উঠলাম। রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতার শব্দ ব্যতীত কোনো কোলাহল নেই, দূরে মাঝেমধ্যে পাখির ডাক ভেসে আছে, আর ইঞ্জিন মৃদু আওয়াজ করে বুরুড়ির দিকে এগোতে থাকলাম।

1000155342.jpg

1000155341.jpg

পথের একদিকে পাহাড়ের ঢাল তাতে গাছের ভিড়, অন্যদিকে সবুজে ভরা খাদ। নামার পথে বারবার মনে হচ্ছিলো, প্রকৃতি মাতৃকা নিজেকে উদারভাবে বিলিয়ে দিয়েছে। কোথাও শুকনো পাথুরে অংশ দেখতে পাচ্ছি তবে বেশি জায়গা জঙ্গল। সূর্যের আলো ফাঁকফোকর দিয়ে রাস্তায় পড়ছে। কিছু অংশ এলো যেখানে রাস্তা খারাপ। বাইকের গতি কমিয়ে দিয়ে দাঁড়ানো হলো। আশ্চর্যের বিষয়, দাঁড়াতে যেন সৌর্ন্দয্য আরো বেড়ে গেলো। দূরে সবুজ পাহাড়।

1000155339.jpg

1000155337.jpg

1000155335.jpg

নামার সময় মাঝে মাঝে থামছিলাম আর আশপাশের সৌর্ন্দয্য উপভোগ। শুধু চারপাশটা একটু ভালো করে দেখার জন্য। দূরে পাহাড়, সবুজ জমি জমা, আর নীল আকাশের বিস্তৃতি, সব মিলিয়ে দৃশ্যটা যেন এক চলমান চিত্রকর্ম। সেই সাথে পাহাড়ি নীরবতা। পথ শুধু পথ নয়, নিজেই একটি অভিজ্ঞতা। ধারাগিরি ঝর্ণার শব্দ পেছনে ফেলে বুরুদি লেকের শান্ত জলের দিকে নেমে চললাম।

1000155336.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Your pictures are so unique and I really love them,some environment are great and blissful