দেউলটি যাত্রা শুরু

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

মাঝ শীতে একদিন সময় বের করে দেউলটি ঘুরে এসেছিলাম। মূলত শীতে কদিন ধরেই ভাবছিলাম সপ্তাহান্তে কোথাও থেকে ঘুরে আসবো, তবে সেটা হবে মাত্র কয়েক ঘন্টার যাত্রা। ঘাটাঘাটি করে একটি জায়গাও পেয়ে গেলাম, দেউলটি। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপনারায়ণের তীরে যে কুঠিতে ছিলেন, সেটাই একবার দেখে আসার পরিকল্পনা করলাম। কিন্তু সপ্তাহান্ত কিছুতেই আসছিল না, ঘরের কাজ করতেই সময় শেষ হয়ে যাচ্ছিল। অবশেষে একদিন সময় পেয়ে গেলাম। তখন শীত, আর শীতের দিনগুলোর একটা আলাদা আবহ। দুপুরে সূর্য্য দেবের তেজ অনেকটাই কমে আসে, সেই সাথে বাতাসে মিশে থাকে নরম ঠান্ডার ছোঁয়া। এমনই এক শীতের দুপুরে একটু সময় বের করে রওনা দিলাম দেউলটির উদ্দেশ্যে।

1000168532.jpg

1000168531.jpg

যদিও যখন বেরিয়েছিলাম তখন বিকেল হয়নি তবুও সূর্যের তেজ অনেকটাই কমে গেছে। গন্তব্য দেউলটি, যাত্রা হবে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া গামী ট্রেন ধরে। হাওড়া স্টেশনে পৌঁছে বুঝলাম শহরের ব্যস্ততা কমেনি, তবে অনেকেই দিনের কাজ শেষে বাড়ি এগোনোর তাড়াহুড়ো করছে। পাঁশকুড়া গামী একটা ট্রেন পেয়ে তাতে উঠে পড়লাম কিন্তু সব ট্রেন যে দেউলটি দাঁড়ায় না, সেই বিষয়টা জানতে পারলাম কয়েক স্টেশন পেরিয়ে গিয়ে। মাঝে বুঝতে পেরে রামরাজাতলা স্টেশনে নেমে পড়ি এবং অপেক্ষা করতে থাকি গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের।

1000168529.jpg

1000168528.jpg

শীতের দুপুর খুব তাড়াতাড়ি বিকেলে হয়ে গেল। মনে হচ্ছিল কিছুটা আগে বেরোলে ভালো হতো। অবশেষে মিনিট ১৫ দাঁড়ানোর পরে আরো একটা ট্রেন পেলাম তবে এটায় বসার জায়গা পেলাম না। ট্রেনের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস কামরার ভেতরে ঢুকে আসছিল। ট্রেন দুলতে দুলতে শরৎ বাবুর লেখা মনে পড়ছিল, যে পরিবেশে তিনি কখন গল্প, উপন্যাস লিখেছেন, সেই জায়গাটা একবার নিজের চোখে দেখতে পাবো।

1000168527.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 72383.36
ETH 2239.12
USDT 1.00
SBD 0.53