পথে পথে শ্রী স্বামী নারায়ণ মন্দির
নমস্কার বন্ধুরা,
ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এক সকালে বাইক চেপে বেরিয়ে পড়া হলো। আগের রাতের বৃষ্টির রেশ কোলকাতার বাতাসে মিশে ছিল। সেই শান্ত সকালকে সঙ্গী করে চললাম ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। সকাল সকাল বেরোনোর একটা বড় সুবিধ যানজট এড়িয়ে কিছুটা ভালো ভাবে পৌঁছে যাওয়া যায়। ইএম বাইপাস ধরে যাওয়ার পথে বাঁদিকে রাজকীয় ITC সোনারের স্থাপত্যের দেখে আরো একবার অভিভূত হলাম। আভিজাত্য আর আধুনিকতার দুটোই মিশে আছে। রাস্তায় যেতে যেতে এমন দৃশ্য দেখলে এমনি খুব ভালো লাগে তার উপরে আবহাওয়া এত সুন্দর ছিল যে যখন বাইকে চেপে যাচ্ছিলাম সে সময়ে বিশেষ গরম লাগছে না। স্বভাবত এক দারুন অভিজ্ঞতা।
গতবার যখন এসেছিলাম তখন জোকার রাস্তাটায় এতবার রেডলাইট এর জন্য থামতে হয়েছে যে রীতিমতো আমি আঙ্গুলে কড়ি গুণে সেগুলো হিসেব করে রেখেছিলাম। তবে এইবার তেমন একটা আটকে থাকতে হয়নি। মাঝেমধ্যে রেড লাইট পড়েছিল বটে, একটু দাঁড়াতে হয়েছিল কিন্তু পুরো পথটাই বেশ মসৃণ ছিল। তবে পথে কৌতূহল জাগানো দৃশ্য দেখলাম বাইক ফায়ার ব্রিগেড। সচরাচর বড় বড় লাল রঙের দমলকলের গাড়ি দেখে অভ্যস্ত তাই যখন এমন এক বাইক দেখলাম কিছুটা অবাক হলাম। কিন্তু শহরের সরু গলিগুলোতে দ্রুত পৌঁছনোর জন্য এই বাইক খুবই কাজে আসবে।
শহর ছাড়িয়ে যখন জোলার কাছাকাছি পৌঁছলাম, তখন রোদের তাপ কিছুটা বেড়েছে। যেহেতু পথে বিশ্বে এসে দাঁড়াতে হয়নি তাই হেলমেট গরম হওয়ার আগেই মন্দিরে ঢুকে পড়লাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





