ফলহারিণী কালীপুজো
নমস্কার বন্ধুরা,
১৬ই মে তারিখটা ছিল অত্যন্ত পবিত্র তিথি। জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ অমাবস্যায় বঙ্গে আদিশক্তির আরাধনা, মা ফলহারিণী কালীপুজো। কোলকাতায় যেখানে থাকি সেই বাড়ির ঠিক নিচেই এক কাকু প্রতি বছর অত্যন্ত নিষ্ঠা ও ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর আগের দিনই আমন্ত্রণ পেলাম। নির্দিষ্ট দিনে দুপুর গড়াতে না গড়াতেই চারপাশের পরিবেশটা এক উৎসবমুখর রূপ নিতে শুরু করেছিল। পুজোর ফুলের সুবাস, শ্যামা সঙ্গীত, আর যারা জোগাড় করবেন তাদের কথা ঘর পর্যন্ত ভেসে আসছিল। সন্ধ্যা নামার পর গান থেমে ঢাকের আওয়াজ বাজতে শুরু হলো, সেই সাথে শাঁখের ধ্বনি। বুঝলাম ফলহারিণী মায়ের পুজো শুরু হয়েছে।
মায়ের আরাধনা সময়সাপেক্ষ এবং এক আধ্যাত্মিক প্রক্রিয়া, যা চলে সারারাত। বিছানায় শুয়েই কানে ভেসে আসছে মন্ত্রোচ্চারণ। প্রতি বছরের মতো এবারও পাড়ার এবং চেনা-পরিচিত বহু মানুষ মায়ের পুজোয় আমন্ত্রিত। সেই তালিকায় আমারও নাম। রাত বাড়ার সাথে মন্ত্রোচ্চারণ এর পাশাপাশি আমন্ত্রিত দের আওয়াজ বাড়ছিল। রাত ৮:৩০ টায় ফিজিথেরাপি করতে বেরোলাম তখন দেখি ভোগ গ্রহণ করতে শুরু করে দিয়েছেন। ফিজিথেরাপি শেষ করে ফিরলাম রাত ১০টাতে। ফেরার পথেই ভোগের জন্য বসে পড়লাম!
আয়োজন এককথায় বিশাল। রীতিমত পাত পেড়ে। খুঁজে একটা সিট দখল করে বসে পড়তেই পাতা পড়ে গেলো, একে একে পাতে আসতে শুরু করল মায়ের অমৃতসম প্রসাদ। শুরুটা হলো গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল দিয়ে। চার পিস লুচি দিয়ে সেই পর্ব শেষ করতেই আসা শুরু হলো ভুনা খিচুড়ি, লাবড়া আর আর মুচমুচে বেগুনি। দুটো বেগুনি নিলাম, তারপর ভুনা খিচুড়ি, শেষে এলো লাবড়া। আহা! মায়ের প্রসাদের যে কী স্বাদ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সাধারণ রান্নার চেয়ে এই ভোগের স্বাদ যেন এক অন্য মাত্রার।
শেষপাতে মিষ্টিমুখের পালা, পরিবেশন হলো ছানার পটল দোলমা, চাটনি, পাঁপড় এবং সবশেষে কুলফি। সেসব আসার আগে আমি আরও একবার খিচুড়ি আর দু পিস বেগুনি নিয়ে নিয়েছিলাম। সবচেয়ে সুন্দর অনুভূতিটা ছিল অন্য জায়গায়। যেখানে বসে প্রসাদ গ্রহণ করছিলাম, তার ঠিক পাশেই মূল মণ্ডপে মায়ের পুজো চলছে। প্রসাদ গ্রহণ এর সময় কানে ভেসে আসছিল পুরোহিতের মন্ত্রোচ্চারণ, কখন ঢাকের মৃদু বোল। আধ্যাত্মিকতা আর রসনাতৃপ্তির দুটির সহাবস্থান।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








