মেঘলা সকাল আর সবুজ মাঠ

in আমার বাংলা ব্লগ15 hours ago

নমস্কার বন্ধুরা,

ভাইয়ের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষে শুক্রবার বাড়ি ফিরলাম। কদিন রাত জাগা ক্লান্তি তাই শনিবারটা প্রায় ঘুমিয়েই কেটে গেল। তবে শনিবারেই ঠিক করি, রবিবার সকালে একটু তাড়াতাড়ি উঠে মাঠে হাঁটতে বেরোব। এলার্ম ঠিক সময়েই বেজে উঠল, কিন্তু বাইরে মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়া বিছানা ছাড়তে পারলাম না। ফলে পরিকল্পনার চেয়ে প্রায় এক ঘণ্টা বেশি ঘুমিয়ে ফেললাম। হাঃ হাঃ 🤪। যখন ঘুম ভাঙলো, তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দিয়ে বাবাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। মেঘলা আকাশের ফাঁক গলে সকালের নরম রোদের তাপ আর হালকা ঠান্ডা বাতাস দারুন লাগছিল। কিছুদিন আগেও দেখে গিয়েছিলাম মাঠজুড়ে সর্ষে ফুলের হলুদ রঙ, কিন্তু এখন দৃশ্য বদলে গেছে। বেশিরভাগ সর্ষে পেকে গেছে, কিছু জমিতে ফসল কাটাও হয়ে গিয়েছে।

1000170092.jpg

1000170093.jpg

আমাদের নিজের পশ্চিমের যেসব জমিতে সর্ষে লাগানো হয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। আপাত দৃষ্টিতে ফসল ভালোই হয়েছে, কাটা পড়লে আসল ফলন বোঝা যাবে। হাঁটতে হাঁটতে খরালি ধানের ক্ষেতে গেলাম। আগের বার সবে বীজ রোপণ করা হয়েছিল, এখন ধানের চারা মাটি ধরে নিয়েছে। ধান হালকা সবুজ থেকে গাঢ় সবুজে রঙিন হয়েছে। যেসব জমিতে গম লাগানো ছিল সেগুলো সবুজ থেকে প্রাক সোনালী হওয়ার পথে। সবুজের মাঝে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসের ছোঁয়া শরীর ও মন দুটোকে সতেজ করে দিলো। জায়গা বুঝে মাঠের ধারে বসে পড়লাম। মাঠের মাঝে নিঃশব্দে বসে প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করলাম। কলকাতার কোলাহল থেকে দূরে নির্জন মুহূর্ত আমার কাছে খুবই মূল্যবান।

1000170096.jpg

1000170094.jpg

ধীরে ধীরে বেলা বাড়তে লাগল, মেঘ সরিয়ে সূয্যি মামা মুখ দেখাতে শুরু করলেন। রোদের হালকা উষ্ণতা শরীরে পড়তেই এক আলাদা আরাম অনুভব হল। কিছুক্ষণ রোদে বসে থাকার পর বুঝলাম, বাড়ি ফেরার সময় হয়েছে 🫠। মনটা যদিও বলছিল আরো কিছুক্ষণ সেখানে বসে থাকতে, তবুও বাড়ির পথ হাঁটা ধরলাম।

1000170095.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 73990.44
ETH 2324.90
USDT 1.00
SBD 0.52