Indus by Sarvam: ভারতের নিজস্ব স্বাধীন AI

in আমার বাংলা ব্লগ22 hours ago

নমস্কার বন্ধুরা,

সম্প্রতি ভারতের চার দিনব্যাপী AI সামিট অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে AI এর প্রতি ভারতের অবদান নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর বহু দেশের এবং ভারতের যে সমস্ত কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে চলেছে তাদের এক অসাধারণ শো কেস ছিল। আমিও এই সামিটের দিকে নজর দিয়ে রেখেছিলাম, ভারতের পাঁচটি কোম্পানি স্বাধীনভাবে LLM ঘোষণা করেছে। সেই পাঁচটির মধ্যে একটি ছিল সবার চর্চার বিষয়, Sarvam AI। যেহেতু মোবাইল থেকে বেশিরভাগ অ্যাপ ব্যবহার করি তাই অপেক্ষা করছিলাম কখন তারা একটি মোবাইল সংস্করণ বের করে। যেদিন সামিট শেষ হয়েছে তার ঠিক পরদিনই গুগল প্লে স্টোরে Indus by Sarvam দেখতে পেলাম। সাথে সাথে ইনস্টল করলাম।

1000159909.jpg

আমার কাছে এটি এক বিশেষ মুহূর্ত এবং ভারত বাসী হিসেবে খুবই গর্বের। অবশেষে, ভারত নিজস্ব স্বকীয় এআই চ্যাটবট চালু করলো! দীর্ঘ সময় ChatGPT এবং গুগল জেমিনি গ্লোবাল এআই মডেল ব্যবহার করেছি, কিন্তু প্রথমবার একটি সম্পূর্ণ ভারতীয় নির্মিত অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ পেলাম। অ্যাপটি ডাউনলোড করতে কোনো জটিলতা ছিল না। কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি ছিল কিছুটা আলাদা, ফোন নম্বর ভেরিফিকেশন এবং ওয়েট লিস্টে থাকতে হলো। আমি ইমেইল দিয়ে ভেরিফিকেশন করেছিলাম। লিস্টে আমি ৩২০৯ নাম্বারে। সন্ধে অব্দি মাত্র সাত জন এগিয়ে এসে ৩২০২ নাম্বারে ছিলাম।

1000159910.jpg

রাতে কি ইচ্ছে হলো অ্যাপ খুলে বসলাম। আহ! ওয়েট লিস্ট শেষ, অ্যাপ খুলে গেলো। ইন্টারফেস পরিষ্কার পরিচ্ছন্ন। Namaste Sarvam জানিয়ে ভারতের স্বকীয় AI Chat শুরু করলাম। সবচাইতে বড় বিষয় হলো এই Sarvam AI বানানো হয়েছে ভারতের ভাষা কে মাথায় রেখে। সেজন্যই যেটুকু বাংলা ব্যবহার করেছি, প্রত্যেকটার শুদ্ধ উত্তর এসেছে। ক'দিন ব্যবহার করি তারপর আপনাদের জানাবো এটার সুযোগ সুবিধা।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

I'm glad conferences like this are being held even in India perhaps it might lead to creating more awareness to the public.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 65683.56
ETH 1896.44
USDT 1.00
SBD 0.38