গান রিভিউ- সেই তুমি কেন এত অচেনা হলে........ ||Song Review By@maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

Screenshot_10.png

প্রাপ্তি: YouTube

সেই তুমি কেন এত অচেনা হলে........

গানটির কিছু তথ্য

নামসেই তুমি কেন এত অচেনা হলে.......
শিল্পীআইয়ুব বাচ্চু
সুরঅজানা
মুক্তির তারিখনব্বই দশক

গানটির মূল শিল্পী

★আইয়ুব বাচ্চু

গানটি নিয়ে যত কথা

গানটি সম্পর্কে কিছু বলতে গেলে কেন জানি সেই অতীতের দিন গুলির কথা মনে হয়ে যায়। কতবার যে শুনেছি এই গানটি তার হিসেব নেই। কেন জানি গানটি বার বার শুনতে মনে চাইতো। আর শুনতামও । আমার এখনও মনে আছে আমার এক বন্ধু আমাকে একটি ক্যাসেট রেকডিং করে দিয়েছিল। আর সেই রেকডিং করা ক্যাসেটটির মধ্যে এই গানটি ছিল। যাই হোক সেই সময়ের টিনেজারদের কাছে কিন্তু এই গানটি বেশ দারুন জনপ্রিয় ছিল। তখনকার ছেলেমেয়েদের মুখে মুখে এই গানটি শোনাযেত বার বার। গানটির মধ্যে কিন্তু বেশ বিরহের সুর ফুটে উঠেছিল। আর গানটি শুনতেও বেশ ভালো লাগতো।

Screenshot_14.png

প্রাপ্তি: YouTube

গানটির মধ্যে প্রিয় মানুষের প্রতি হাজারও অভিযোগ নিয়ে বেদনার সুর বেজে উঠেছে। যার কারনে তখন কার ছ্যাকা খাওয়া পাবলিক তার প্রিয় মানুষটির কথা মনে করে গানটি সুর করে চিৎকার করে করে গাইতো। এমন কি অনেক সময় রাস্তা রাস্তায় দল বেধেঁ গানটি গাইতে শোনা গেছে। সত্যি বলতে ভালোবাসার মানুষটি যখন অচেনা হয়ে যায় তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। তখন মনের মাঝে বারে বারে ভেসে আসে কেন সে চলে গেল? কি ছিলনা আমার? তাই তো গানটির সুর আর কথা গুলো সেই সময়ের যুবক যুবতীদের মন কে কেড়ে নিয়েছিল। আর গানটিও হয়ে উঠেছিল বেশ জনপ্রিয় এবং বিখ্যাত।

Screenshot_13.png

প্রাপ্তি: YouTube

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের যুবক আর যুবতীদের কাছে বেশ জনপ্রিয় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।

আমার কাছে তো মনে হয় এমন সুন্দর কথা আর সুরের গান যদি বার বার ফিরে আসে তাহলে আমরাও গান গুলো বার বার গানগুলো শুনতেও আগ্রহ প্রকাশ করবো। আমার কাছে তো গানটির কথা আর সুর সেই সাথে লুকায়িত হাজার অভিযোগ শুনতে দারুন লেগেছে। আশা করি গানটির রিভিউ পড়লে আপনাদেরও বার বার গানটি শুনতে মনে চাইবে।

Screenshot_11.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন ভালোবাসার অনুভূতি অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 last year 
 last year 

গান কভার করেছেন, আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এই গানটি খুবই জনপ্রিয়তা। যার কারণে আপনার কন্ঠ শুনে আমি মুগ্ধ হলাম।

 last year 

না না ভাইয়া আমি তো কোন গান কভার করি নি। আমি শুধুমাত্র গান রিভিউ করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

1000015143.jpg

 last year 

আসলেই আমরা কম বেশি প্রত্যেকেই জীবনে একবার হলেও গুনগুন করে গান গেয়েছি, এই কথাটা একদম সঠিক বলেছেন আপু। আইয়ুব বাচ্চুর ৯০ দশকে গাওয়া সেই তুমি কেনো এত অচেনা হলে গানটির রিভিউ পড়ে দারুন একটি সময় উপভোগ করলাম। কেননা এই গানটির রিভিউ খুবই তথ্যসম্পন্ন ছিলো। যাই হোক এরকম তথ্যবহুল একটি গানের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 last year 

এর আগেও দেখলাম আপনি গানের রিভিউ শেয়ার করেন। যাইহোক আজকে খুব ফেমাস একটা গানের রিভিউ শেয়ার করেছেন আপু। গানটা আমার কাছেও ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পুরো গানটার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি আমাকে চমৎকার একটি গান রিভিউ করেছেন।আমি যদিও তেমন একটা গান শুনি না, তবে ইসলামীক ও মুর্শিদী গান গুলো শুনি বেশ ভালো লাগে। আপনি আজকে আইয়ুব বাচ্চুর ভাইরাল একটি গান রিভিউ করেছেন। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

জি ভাইয়া আমিও ইসলামিক গান পছন্দ করি। ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 last year 

আমার প্রিয় গান গুলোর মাঝে এটি একটি। প্রিয় আইয়ুব বাচ্চু স্যারের এই গানটি সত্যি খুব দারুণ। আপনার মিষ্টি কন্ঠে সেই তুমি কেন এত অচেনা হলে গানটি শুনে খুব ভালো লাগলো। বেশ সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গানটির পরিবেশন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু ‌ ।

 last year 

আমি গান গাইলাম কখন ভাইয়া? আমি তো প্রিয় গানটি রিভিউ করেছি মাত্র। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

আপু সেই ছোট বেলায় শুনতাম গানটি। আর আপনাকেও দেখতাম গানটি বার বার শুনতেন। আজ আপনি এমন দারুন একটি গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। গানটি আমার কাছেও বেশ ভালো লাগে। ধন্যবাদ এমন দারুন একটি গানের কভার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্য করার জন্য।