সঠিক চিন্তা ভাবনা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক চিন্তা ভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে জীবনে আমাদের সবসময় চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা আপনার চিন্তাভাবনা যদি সঠিক না হয় তাহলে আপনি কিন্তু সবসময় বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারেন। একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যে ধরনের কাজ করি সেই ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের চিন্তাভাবনার প্রয়োজন হয়। আর মানুষ যদি সঠিক চিন্তা ভাবনা করতে পারে তাহলে মানুষের কাছে সেই কাজটি অনেক বেশি সহজ হবে এবং মানুষ যদি সঠিক চিন্তা ভাবনা না করতে পারে তাহলে মানুষের কাছে সেই কাজটি আর কখনো সহজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোতে পারি তাহলে আমাদের জীবনে উন্নতি নিশ্চিত।
এই পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু সব সময় সঠিক চিন্তাভাবনা নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা সৎ এবং সঠিক একসঙ্গে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি যেমন হবে ঠিক তেমনি আমরা জীবনের সব সময় সুখী থাকতে পারবো। আসলে এই পৃথিবীতে আমরা এমন এমন কিছু মানুষদের দেখতে পাই যারা কিনা তাদের সঠিক চিন্তাভাবনা না থাকার জন্য তারা সবসময় বিভিন্ন ধরনের বিপদে পড়ে এবং তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য এই ব্যক্তিদের দ্বারা এই সমাজে তেমন কোনো ভালো কিছু হতে পারে না এবং তারা সবসময় বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকে।
আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে সকল ব্যক্তিদের যোগ্যতা রয়েছে ভালো কিছু করার। কিন্তু এই যোগ্যতা যদি সঠিকভাবে আমরা প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনা সবসময় সঠিক রাখতে হবে। একটা কাজ করার আগে আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার। কেননা আপনি যদি বুঝে সেই কাজটি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই কাজটি খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। কিন্তু আপনি যদি না বুঝে সেই কাজটি করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেই কাজটি কখনো সম্পূর্ণভাবে সঠিক হবেনা এবং সেই কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা থেকে যাবে। এজন্য সব সময় আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই চিন্তা-ভাবনা সবসময় করা উচিত।
এজন্য যারা ধৈর্যশীল মানুষ এবং যারা সবসময় কঠোর পরিশ্রম করতে থাকে তারা কিন্তু সবসময় চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। কেননা তারা মনে করে যে তারা যদি কোন কাজের পিছনে দুই মিনিট চিন্তাভাবনা না করে তাহলে কিন্তু এই দুই মিনিটের কারণে তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সবাইকে উচিত প্রত্যেকটা কাজে অবশ্যই চিন্তা কামনা করা এবং চিন্তা-ভাবনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলা। আর আমরা যদি এভাবে সবাই মিলেমিশে একসঙ্গে, সামনের দিকে চিন্তা-ভাবনা করে এগিয়ে যেতে পারি এবং জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই আমরা এই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং কোন কাজে আর কখনো পিছিয়ে থাকবো না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
