নির্ভেজাল মানুষ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নির্ভেজাল মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে এখন নির্ভেজাল মানুষ খুঁজে পা বড়ই কঠিন। অর্থাৎ এখন আপনি মানুষকে দেখে সহজে বুঝতে পারবেন না কোন মানুষটা ভালো এবং কোন মানুষটা খারাপ। আসলে খারাপ মানুষগুলো এত ভালো অভিনয় করে যে তাদের দেখে সহজে বোঝা যাবে না যে তারা খারাপ মানুষ এবং ভালো মানুষের থেকে তাদের পার্থক্য আপনি কখনো খুঁজে বের করতে পারবেন না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনে একজন নির্ভেজাল মানুষ হতে পারেন এবং সবসময় অন্য মানুষের উপকার করতে পারেন তাহলে কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটি লোক আপনাকে মন থেকে ভালবাসবে এবং সব সময় চেষ্টা করবে যাতে করে আপনি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
এই পৃথিবীতে যারা খারাপ প্রকৃতির লোক তারা কিন্তু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সব সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি আপনার এই জীবনটাকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি এই জীবনে ভাল কাজ করবেন এবং মানুষের উপকার করার চেষ্টা করবেন। আসলে এখন এই পৃথিবীতে নির্ভেজাল মানুষের সংখ্যা এতটাই কমে গেছে যে ভালো মানুষ এখন এই খারাপ মানুষের ভিড় থেকে খুঁজে বের করা কিন্তু বড় কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আসলে এই ধরনের ভালো-মন্দ পার্থক্য না খুঁজে সর্ব প্রথম আমাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
আর আমরা যদি এইভাবে নিজেদের চেষ্টার ফলে একজন ভালো মানুষ হতে পারি এবং সামনের দিকে বা এগিয়ে যাওয়ার জন্য সব সময় ভালো কাজ করতে পারে তাহলে অবশ্যই জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীটাকে সঠিকভাবে জয় করতে চাই তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা সব সময় বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে হেরে যাবো এবং এই ধরনের কাজ আমাদের দ্বারা কখনোই হবে না।
কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নির্ভেজাল প্রকৃতির মানুষ হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের দ্বারা এই পৃথিবীতে যে কোন কঠিন ধরনের কাজ সম্পন্ন করা অনেক বেশি সহজ হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষের মত বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। তাইতো আমরা এই পৃথিবীতে একজন নির্ভেজাল মানুষ হিসেবে বেঁচে থাকার চেষ্টা করব এবং সুযোগ পেলে সব সময় মানুষের উপকার করার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
