পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৬ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৬ তম পর্ব শেয়ার করে নেবো। তো এসবের পরে অর্ণব বুঝলো যে, এটা বর্তমান নয়, অতীতের ঘটনা। রক্তমাখা অর্ণব বললো- ১৪ জুলাই, যে রাতটা সবকিছু বদলে দিয়েছিলো। এরপর অর্ণব দেখল-একটা কাঁচের ঘরের ভেতরে কয়েকজন ডাক্তার আলোচনা করছে। অর্ণব আরো কাছে এগিয়ে গেলো, যাতে তাদের কথাবার্তা শুনতে পায়। ভেতরের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল। সেখানে একজন ডক্টর বলছিল- রোগী ১৩-এর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে, ওর শরীর স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করছে না। সেখানে আরো একজন বললো- ওর রক্তে অজানা কিছু আছে। সংক্রমণ নয়, যেন পরিবর্তন। সেখানে তৃতীয় একজন নিচু স্বরে বলে উঠলো- সরকারের থেকে নির্দেশ এসেছে, যেভাবেই হোক পরীক্ষাটা চালিয়ে যেতে হবে।

অর্ণব এই তিনজন ডক্টর এর কথা শুনে ঘাবড়ে যায় এবং তার বুকের ভেতরে যেনো ধড়ফড় করতে লাগলো। এরপর অর্ণব বললো- আমার উপর পরীক্ষা? অর্ণব সেখানে স্থির থেকে সবকিছু দেখতে থাকলো। সেখানে সবকিছু বলার পরেই ভেতরে একজন রুগিকে নিয়ে আসে। রুগির হাত-পা বাঁধা, মুখে রক্ত, চোখ উন্মত্ত। কিন্তু সেটা অর্ণব নিজেই। অর্ণব সেখান থেকে সরে গিয়ে বললো- কোনোমতে এটা আমি নই। সেই মুহূর্তে রক্তমাখা অর্ণব হাসল এবং বললো- তুমি তখনও মানুষ ছিলে। এরপর ডাক্তাররা রুগির শরীরে ইনজেকশন দিতে লাগল এবং রুগিটা ভয়ঙ্করভাবে ছটফট করতে লাগল।....