বেশি জ্ঞানী ভাব।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেশি জ্ঞানী ভাব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা অনেক নিজেদেরকে জ্ঞানী বলে মনে করে। অর্থাৎ আপনি তাদের সাথে যখন কথা বলবেন তখন তাদের কথায় আপনি বুঝতে পারবেন যে তারা কতটা বেশি মূর্খ মানুষ। অর্থাৎ তারা নিজেদেরকে জ্ঞানী বলে প্রমাণ করার জন্য এমন কথা বলবে যা অনেকটা অনর্থক কথা এবং এই মানুষগুলোর থেকে আপনি সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। আসলে যারা প্রকৃত শিক্ষায় জ্ঞানী হয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি কম কথা বলে এবং সবসময় অন্যের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আরোহন করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের এই পৃথিবীতে মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে জ্ঞানী তৈরি করতে পারি তাহলে সব সময় আমাদের কাছে সবকিছু অনেক সুন্দর মনে হবে।
আসলে আমরা যে জিনিসটা না সেই জিনিসটা যদি নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে আমরা সবসময় ব্যর্থ হব। সমাজে এমন কিছু মানুষ আছে তাদের কাছে আপনি যদি কোন ধরনের পরামর্শ নিতে চান তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা বেশি মূর্খ এবং তাদের পরামর্শ শুনলে আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন। এই মানুষগুলো সব সময় অনেকটা বাছার প্রকৃতির হয়ে থাকে এবং তাদের কাছে আপনি কখনো কোন ধরনের কথা বলতে পারবেন না। অর্থাৎ তারা সবসময় বিভিন্ন ধরনের কথা বলতে ব্যস্ত থাকবে এবং আপনাকে তাদের সেই ভুল কথাগুলো বিশ্বাস করানোর জন্য তারা সবসময় চেষ্টা করে যাবে। এই মানুষগুলোর থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত।
একটা জিনিস আমরা অবশ্যই চিন্তা করে দেখেছি যে এই পৃথিবীতে মানুষ নিজেদেরকে একটু জ্ঞানী বলে প্রমাণ করার জন্য তারা কিন্তু সব সময় বিভিন্ন ধরনের জিনিস করতে প্রস্তুত আছে। কিন্তু তারা যদি সঠিক জ্ঞান গ্রহণ করে নিজেদেরকে জ্ঞানী করতে চাই সে ক্ষেত্রে কিন্তু তারা কখনো প্রস্তুত থাকে না। আসলে আমরা যদি মূর্খদের মাঝে বসবাস করি তাহলে আমরা কখনো নিজেদেরকে একটা জ্ঞানী মানুষ হিসেবে তাদের কাছে কখনো পরিচিতি লাভ করাতে পারবো না এবং তারা সবসময় চেষ্টা করবে যে তারা অনেক বেশি কিছু বলবে এবং তাদের কথা অনুযায়ী যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমরা দ্রুত উন্নতি লাভ করতে পারব। আসলে তাদের কথার কোন ধরনের কোন মানে কখনো থাকেনা।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং নিজেদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে। আসলে আমরা যদি এইসব মানুষদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু তারা তাদের এই মূর্খতার ভিতর থেকে বের হয়ে এসে নিজেদেরকে জ্ঞানী তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা নিজেদেরকে জ্ঞানী বলে প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারব। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই মুহূর্ত শ্রেণীর লোকেদের সঙ্গে মেলামেশা না করে বরং তাদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
