পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৫ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুলের বাবা মূলত বিভিন্ন সময়ে তার সব বিষয় গোপন রেখে গেছে এবং তার পরিবারের কাছে স্বাভাবিক থাকার একটা অভিনয় করতো, যেটা কাউকেই বুঝতে দেয়নি। এরপর রাহুল ডায়েরির শেষ পাতার দিকে খুলতে গিয়ে দেখে নিচে একটা ভাঁজ করা কাগজ পড়ে গেলো। ওটা তুলতে গিয়েই দেখলো, তাতে একটা রেল স্টেশন এর ছবি এবং তার পেছনে কিছু লেখা অর্থাৎ 'শেষ সিদ্ধান্তের জায়গা'। রাহুল ছবিটা নিয়ে তার দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে রইলো এবং ভাবতে লাগলো যে, এই ডায়েরি আসলে কোনো পুরোনো দিনের গল্পের মতো নয়।

এই ডায়েরি আসলে এমন একটা দরজা, যে খুলে গেলে সম্ভবত রাহুলের জীবনটাই বদলে যাবে। রাহুল তখনই বুঝতে পারলো যে, এখানে এই ডায়েরি যেনো আমাকে ডাকছে। কারণ এখানে অতীত শুধু একটা স্মৃতি নয়, এটা যেনো সত্য হয়ে পুনরায় আমার কাছে ফিরে আসতে চাইছে। এই ডায়েরি পড়ার পরে ওইদিন রাহুলের যেনো আর ঘুম আসছিল না। ডায়েরি নিয়েই সে শুয়েছিল এবং তখন তার মনে একটাই বিষয় ঘুরপাক খাচ্ছিলো যে, বাবা যদি আজকে চোখ খুলে দেখতে পাই- বাবা সামনে দাঁড়িয়ে আছে এবং ঠিক আগের মতোই। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়, বাস্তবে সেদিন ঘর ফাঁকা ছিল, শুধুই ঘড়ির কাঁটা টিক টিক টিক করে বেজে যাচ্ছিল।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.057
BTC 67039.93
ETH 2028.32
USDT 1.00
SBD 0.48