পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৩ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে রাহুল ডায়েরির অন্যান্য পাতায় কি লেখা আছে, তা দেখার জন্য উল্টোতে লাগলো। ৮০ দশকের কথা অর্থাৎ ১৯৮৭ সালের আগস্ট মাসের কথা। সেই পাতায় লেখা ছিল- আজও আবার সেই স্বপ্নটা দেখলাম অর্থাৎ অন্ধকার রাস্তা, দূরে একটা স্টেশন আর আমি একা দাঁড়িয়ে আছি। ট্রেন আসবে কিনা জানিনা, কিন্তু ট্রেন আসার অপেক্ষায় বসে আছি। রাহুল পড়ার পরে থমকে গেলো এবং মনে মনে ভাবলো যে, বাবা তো আগে এইসব স্বপ্নের কথা বলেনি। আরেক পাতায় লেখা ছিল- আজ কলেজ থেকে ফেরার পথে ভাবছিলাম, আমি যেটা হতে চেয়েছিলাম, সেটা আর হতে পারবো না। কারণ দায়িত্ব কাঁধে এসে বসেছে অর্থাৎ সংসারের সব দায়িত্বে আমি আটকে গেছি।

রাহুল এদিকে লাইন বাই লাইন পড়ছে আর অবাক হয়ে যাচ্ছে যে, বাবা যেসব বলছে, তার ছিটেফোটা কিছুই জানতাম না। বাবা তাহলে কলেজে পড়ার সময় কি অন্য কিছু হতে চেয়েছিলেন? রাহুলের কাছে তার বাবা ছিল একজন স্থির মানুষ অর্থাৎ সহজ-সরল, জীবনে কোনো দ্বিধা ছিল না, কোনো কিছু নিয়ে আফসোস ছিল না। কিন্তু ডায়েরির প্রতিটা পাতায় সেই ধারণাগুলো ভাঙতে শুরু করলো। রাহুল এর পরের পাতা উল্টালো এবং দেখলো- আজকে তাকে আবার দেখলাম, কিন্তু তাকে চিনিনা সেভাবে। কিন্তু তাকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। বলার সাহস নেই, কারণ এই শহরে অনুভূতিগুলো বললে মানুষ দুর্বল হয়ে পড়ে।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.052
BTC 73484.57
ETH 2188.39
USDT 1.00
SBD 0.47