মনোরোগ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনোরোগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-8159565_1280.webp



লিংক


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে বর্তমানে এই মনো রোগির সংখ্যা সব থেকে বেশি। কেননা মানুষ এখন কোন কিছু করার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করে এবং সেই চিন্তা ভাবনা করতে করতে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। এখন মানুষ কোন কিছু করার আগেই সেই জিনিস নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করে যে সেই কাজ করার মত আর সময় তাদের কখনো থাকে না। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় একটু বেশি চিন্তা ভাবনা করে। অর্থাৎ যে জিনিসটা হবে না সেই জিনিসটা নিয়ে সে এত বেশি চর্চা এবং চিন্তা করে যে এতে করে তার প্রত্যেকটা জিনিসের প্রতি অনিহা চলে আসে এবং সে কোন জিনিস আর কখনো করতে চায় না এবং তার মনে আর কোন ইচ্ছা জাগেনা।


আসলে এই মনও রোগের ফলে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয় বর্তমানে যুব সমাজদের। কেননা যেহেতু তাদের জীবনটা অনেকটা অলস প্রকৃতির হয়ে গেছে তাই তারা কিন্তু শুধুমাত্র ঘরে বসে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে এবং কি করে জীবনের সমস্যা গুলো দূর করা যায় সেই নিয়ে সবসময় চিন্তাভাবনা করতে করতে নিজেদেরকে অসুস্থ করে ফেলে। আসলে এরা কখনো একটা জিনিস মনে করে না যে জীবনে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার পাশাপাশি আমাদেরকে করতে হবে কঠোর পরিশ্রম। কেননা কঠোর পরিশ্রম না করলে আমরা কিন্তু জীবনে কখনো বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকব।


আসলে মানুষের মনের এই রোগ দূর করার জন্য সর্বপ্রথম আমাদের একটা জিনিস করতে হবে। আর সেটি হল কঠোর পরিশ্রম। কেননা আপনি যদি সবসময় কঠোর পরিশ্রম করতে থাকেন এবং সব সময় বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকেন তাহলে আপনার মন আর অন্য কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা করতে পারবেনা। আসলে মানুষের মন অনেকটা এমন প্রকৃতির হয়ে থাকে যে সে যদি অলস ভাবে থাকে তখন সে খারাপ চিন্তা ভাবনা করে এবং সে যদি সবসময় পরিশ্রমের মধ্যে থাকে তাহলে তার চিন্তা ভাবনা অনেক ভালো হয়। এজন্য আমাদের মনটাকে সবসময় ব্যস্ত রাখতে হবে বিভিন্ন কাজের মধ্যে। তাহলে কিন্তু আমরা এই মনোরোগ থেকে অনেকটা নিস্তার পেয়ে যেতে পারবো।


এজন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কি করে নিজেদের জীবনটাকে ব্যস্ত রাখা যায় এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করা যায়। কেননা যারা ভাল কাজ করে তাদের মন মানসিকতা যেমন ভালো থাকে ঠিক তেমনি তারা আর কোন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কখনো করেনা। আসলে তারা যেহেতু কোন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করে না তাই তাদের পুরো জীবনটা তারা অনেক বেশি আনন্দ ফুর্তিতে কাটাতে পারে এবং এর ফলে কিন্তু তারা জীবনে অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় নিজেদের মনটাকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করব এবং এই মনটাকে কখনো অলসভাবে পড়ে রাখতে দেবো না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68240.57
ETH 2060.06
USDT 1.00
SBD 0.50