বেঁচেও মরে থাকা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেঁচেও মরে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমরা এমন কিছু মেরুদণ্ডহীন মানুষ দেখতে পাই যারা সমাজে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং সবসময় সমাজের অন্যান্য মানুষদের কাছ থেকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের শিকার হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই সব মেরুদণ্ডহীন মানুষগুলো সব সময় বেঁচেও মরে থাকে। অর্থাৎ তাদেরকে কেউ কখনো কোনো ধরনের পাত্তা দেয় না এবং সমাজে বিভিন্ন ভাবে তাদেরকে অবহেলা করা হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনে যদি আমাদের ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের মেরুদণ্ড শক্ত করতে হবে এবং সব সময় ভালো কিছু করার জন্য আমাদের চিন্তাভাবনা চালিয়ে যেতে হবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই সকল মানুষরা যদি কোন ধরনের ভালো কথা বলে তাহলে কিন্তু অন্যান্য মানুষগুলো তাদের সেই কথাকে উপেক্ষা করে যায়। অর্থাৎ কোন মানুষ তাদের সেই ভালো কথা বিশ্বাস করে না। একটা মানুষের যদি কোন মেরুদন্ড না থাকে তাহলে সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা কেউ কখনো বিশ্বাস করবে না এবং সবাই তাকে অবহেলা এবং তুচ্ছ বলে চালিয়ে দেবে। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে চলতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম নিজেদেরকে একজন শক্তিশালী মানুষরূপে গড়ে তুলতে হবে এবং সব সময় ভালো ভালো কাজ করতে হবে। এভাবে ভালো কাজের মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো।
আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় যে তারা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হোক এবং প্রতিষ্ঠিত হয়ে তারা মানুষের জন্য সবসময় ভালো কাজ করুক।আর কিছু কিছু দুর্বল প্রকৃতির মানুষ আছে যারা তাদের জীবনটাকে কোনরকম ভাবে চালিয়ে যেতে চাই এবং কেউ যদি তাদের উপর কোন ভাবে অন্যায় অত্যাচার করে তাহলে তারা সব মুখ বুঝে সহ্য করে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি সব কিছু সবসময় মুখ বুজে সহ্য করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো জীবনে বড় হতে পারবেন না এবং সবাই আপনার উপর আরো অনেক বেশি অত্যাচার শুরু করবে। এজন্য সর্বপ্রথম আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে।
আপনি যদি প্রতিবাদী হতে না পারেন তাহলে দেখবেন সবাই আপনার উপর অন্যায় অত্যাচার করবে এবং সেগুলো আপনি মুখ বুজে সবসময় সহ্য করবেন। আর এই ব্যক্তি গুলো সব সময় বেঁচেও মরে থাকে। আসলে এই পৃথিবীতে তাদেরকে অনেকটা জড় বস্তুর সাথে তুলনা করা হয়। কেননা জড় বস্তুতে কোন আঘাত করলে তার কোন প্রতিক্রিয়া থাকে না ঠিক তেমনি এই ব্যক্তিদেরকে যদি অন্যান্য মানুষগুলো কোন ধরনের আঘাত করে তাহলে তাদেরও কোন ধরনের প্রতিক্রিয়া থাকে না। এজন্য আমরা যদি জীবনে ভালোভাবে বেঁচে থাকতে চাই সকালে সর্বপ্রথম আমাদেরকে একজন সুপুরুষ হতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে জীবনে সফলতা অর্জনের জন্য। আর আমরা এভাবে জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
