বেশি বোঝা মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেশি বোঝা মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


people-8238934_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে মানুষ বুঝে শুনে সব ধরনের কাজ করার চেষ্টা করে। আসলে মানুষ যদি সঠিকভাবে বুঝে কোন ধরনের কাজ করতে যায় তখন কিন্তু সেই কাজটি তাদের পক্ষে অনেক বেশি সহজ হয় এবং সেই কাজটি সে দ্রুত সম্পন্ন করতে পারে। একটা মানুষকে যখন আপনি কোন বিষয়ে বোঝাতে যাবেন তখন যদি সেই ব্যক্তিটি মনোযোগ সহকারে সেই জিনিসটি বুঝে নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু হ্যাপি তাদের সেই জিনিসটা ভালোভাবে বোঝাতে পারবেন এবং হয়তোবা সেই জিনিসটা সে ভালোভাবে বুঝে ভালোভাবে কাজ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যে ব্যক্তিটিকে বোঝাবেন সেই ব্যক্তিটি যদি বেশি বোঝা লোক হয় তাহলে কিন্তু তাকে আপনি কখনো সঠিকভাবে বোঝাতে পারবেন না।


একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই ধরনের বেশি বোঝা মানুষ কিন্তু সমাজের থেকে শুরু করে দেশের জন্য বড় একটা ভয়ংকর জিনিস। অর্থাৎ তারা কোন কিছু না বুঝে একটা ডিসিশন নিয়ে ফেলে যার ফলে কিন্তু তার জীবন থেকে শুরু করে দেশেরও অনেক বেশি ক্ষতি হতে পারে। আসলে এই বেশি বোঝা মানুষের সংখ্যা কিন্তু আমাদের সমাজে অনেক রয়েছে। যাদের সাথে আপনি কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি আপনার থেকে কয়েক গুণ বেশি বোঝে এবং তার বোঝার সবকিছুই কিন্তু ভুল। কিন্তু আপনি তার কখনো কোনো ধরনের ভুল ধরতে পারবেন না। অর্থাৎ সে বিভিন্নভাবে আপনাকে সে ভুলটি বোঝানোর চেষ্টা করবে।


আসলে এই ধরনের ব্যক্তিদের সঙ্গে যদি আমরা মেলামেশা করি তখন কিন্তু আমাদের মন মানসিকতা ও তাদের মত খারাপ হয়ে যায় এবং এদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। কেননা তারা কখনো কোন ধরনের জিনিস সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের মস্তিষ্ককে তারা ওয়াশ করতে থাকে। আর এদের সংস্পর্শে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বেশি বোঝা মানুষদের থেকে দূরে থাকতে পারি তাহলে কিন্তু এটাই আমাদের জন্য মঙ্গল। কেননা এই বেশি বোঝা মানুষগুলো সব সময় বিভিন্ন ধরনের উল্টোপাল্টা জিনিস চিন্তা ভাবনা করে সেগুলো প্রতিফলিত করার চেষ্টা করে।


এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সেসব জ্ঞানী মানুষদের সঙ্গে মেলামেশা করে যারা কিন্তু কম কথা বলে এবং সবকিছু বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের মতো আমরাও জীবনে জ্ঞানী হতে পারব এবং সবকিছু বুঝে শুনে কাজ করার চেষ্টা করতে পারব। আসলে অতিরিক্ত কথা বললেই যে আপনি অনেক বেশি বোঝেন এমন কোন কথা নেই। অর্থাৎ আপনাকে সবসময় ধৈর্য ধরে বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং এই কাজ অনুযায়ী সব সময় সামনের দিকে এগিয়ে চলতে হবে। আর আপনি যদি এভাবে কাজকর্ম অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অবশ্যই একটা শিক্ষিত ব্যক্তি হতে পারবেন এবং মানুষ আপনাদেরকে অনেক বেশি পছন্দ করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।