প্রতিযোগিতার দৌড়ে আমরা কি আসলেই এগিয়ে যাচ্ছি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে বলা চলে যে এটা একটা প্রতিযোগিতার যুগ, অর্থাৎ যত আমরা সামনের দিকে এগোচ্ছি, যত আমরা ভবিষ্যতের দিকে আগাচ্ছি, ততই আমরা এটাই মানছি যে আমরা প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আগের সাথে অনেক কিছু তুলনা করতে গেলে এটা কিন্তু চরম একটি সত্য কথা। যেমন আমি যদি কিছু ব্যবস্থা নিয়ে স্পেসিফিকভাবে কথা বলি, তাহলে এটা একেবারে সত্যি এবং সঠিক একটি কথা। যেমন আমি যদি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলি, আমি যদি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলি, আমি যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলি, এসব ক্ষেত্রে এই ব্যাপারটি ষোল আনাই সঠিক।

অর্থাৎ যেমন আমি ধরি যে চিকিৎসা ক্ষেত্রে কথা, তো চিকিৎসা ক্ষেত্রে কথা চিন্তা করতে গেলে কিন্তু আসলে আগের তুলনায় বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। আর এতটাই ভালো যে আসলে বর্তমানে চিকিৎসার মাধ্যমে অনেক দুরারোগ্যও এখন সমাধান করা যাচ্ছে, যেটা আগে কল্পনাও করা যেত না। এমনকি আগে সামান্য ডায়রিয়া থেকেও মৃত্যুবরণ করতো মানুষ, কিন্তু এখন সেসবের হার অনেকটাই কমে এসেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিযোগিতায় চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। কিন্তু একটি মুদ্রার যেমন রয়েছে দুইটি দিক, ঠিক একইভাবে এই যে আমরা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যাচ্ছি, এটারও একটি অপর পাশ কিংবা বিপরীত পাশ রয়েছে।

আমার কাছে যেটা মনে হয়, অর্থাৎ এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত, আমার সাথে অনেকের মতামত নাও মিলতে পারে, এবং সেটা হলো আমরা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছি অনেক ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন মানবিকতার ব্যাপারটিতে যদি আসি তবে সত্যিই আমার মনে হয় যে আসলে প্রতিযোগিতার দৌড়ে যত দিন যাচ্ছে, তত বেশি পিছিয়ে যাচ্ছি। কারণ আগের মানুষের মানবিকতার সাথে এখনকার মানুষের মানবিকতা যদি মিলাতে চাই, তাহলে আকাশ-পাতাল তফাৎ। আমি জানি না ব্যাপারটি কেনো ঘুরছে, অর্থাৎ আমরা যেহেতু যত বেশি সভ্য হচ্ছি, তত বেশি আমাদের মন-মানসিকতা ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একেবারেই বিপরীত হয়ে যাচ্ছে। এবং এই বিপরীত হওয়ার কারণ কী, সেটাও আমার জানা নেই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 71537.49
ETH 2102.51
USDT 1.00
SBD 0.51