মনের ময়লা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের ময়লা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যে মানুষের মন ভালো সেই মানুষের সঙ্গে কিন্তু সবাই মেলামেশা করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের মন দেখে ভালো না বাসতে পারি তাহলে কিন্তু তারা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এজন্য আমরা সব সময় একজন ভালো মনের মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করলাম। আর যে সকল মানুষের মনে ময়লা থাকে তারা কখনো ভালো মানুষ হতে পারে না এবং তারা সব সময় বিভিন্ন ধরনের খারাপ চিন্তা-ভাবনা করে। আসলে এই ধরনের খারাপ চিন্তা ভাবনার ফলে কিন্তু তারা সব সময় বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে ভালো থাকতে চাই তাহলে আমাদের মনটা ভালো রাখতে হবে।
আপনার নিজের মনটা যদি ভালো না থাকে তাহলে আপনি কখনো অন্য মানুষের সঙ্গে একটা ভাল মন নিয়ে কথা বলতে পারবেন না। এছাড়াও আপনি সবসময় সেই মানুষের বিভিন্ন ধরনের খারাপ গুণগুলো তুলে ধরার চেষ্টা করবেন। কিন্তু একজন ভালো মানুষ কখনো অন্য মানুষের খারাপ গুণ তুলে ধরার চেষ্টা করে না বরং তার খারাপ ভুলগুলোকে শুধরে দিয়ে সব সময় ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একজন ভালো মনের অধিকারী হতে পারি তাহলে সবাই আমাদের চোখে অবশ্যই ভালো হবে। কেননা একজন ভালো মানুষের চোখে কিন্তু সবাই অনেক বেশি ভালো এবং খারাপ মানুষের চোখে সবাই কিন্তু খারাপ।
আসলে এই পৃথিবীতে এখন এই মনের ময়লার মানুষের সংখ্যা এত বেশি যে আপনি কখনো মন খুলে অন্য মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না।কেননা কার মনেতে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা রয়েছে তা কিন্তু আপনি প্রথম দেখাতে বুঝতে পারবেন না। একটা মানুষের সঙ্গে তখন আপনি দীর্ঘদিন মেলামেশা করবেন তখন তার ভেতরের খারাপ জিনিস গুলো কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। তখন কিন্তু আপনি তার সাথে অনেকটা পথ এগিয়ে চলবেন এবং সেই পথ থেকে কখনো ফিরে আসতে পারবেন না। আসলে এটা আপনার কিন্তু কোন দোষ নয়। কেননা এই ধরনের মুখোশ পরা লোককে কিন্তু আপনি খুব সহজে কখনো চিনে উঠতে পারবেন না।
এজন্য সব সময় চেষ্টা করবেন যে ভালো মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য। আসলে একজন ভালো মানুষের সঙ্গে আপনি যদি মেলামেশা করেন তখন তার কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের ভালো জিনিস শিখতে পারবেন। এজন্য সবসময় আমরা জীবনে ভালো মানুষ অর্থাৎ ভালো বন্ধু রাখার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা নিজেদের মনের মধ্যে যদি কোন ধরনের ময়লা থাকে সেগুলো দূর করে ফেলার চেষ্টা করব। কেননা আমরা কখনো মনের ময়লা নিয়ে জীবনে সুখী হতে পারব না এবং অন্য মানুষকে কখনো সুখী দেখতে পারব না। এজন্য অন্যকে পাল্টে দেওয়ার আগে সর্বপ্রথম নিজের মনের ময়লা দূর করতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে অন্য মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
