ভালোবাসা কখনো মরে না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এত সুন্দর পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। কেননা এই পৃথিবীর আকাশ বাতাস সব কিছু আমাদের স্বর্গের মতো মনে হয়। আসলে এই স্বর্গের মতো পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো তাহলে কখনো এত বেশি আনন্দ কখনোই থাকতো না। একটা জিনিস আমরা সব সময় দেখেছি যে যারা সবসময় অন্য মানুষকে ভালবাসে এবং ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করে তারাই কিন্তু প্রকৃত সুখী লোক। একজন মানুষ হিসেবে যদি আমরা অন্যান্য মানুষকে ভালো না বাসতে পারি এবং তাদের কাছে না আসতে পারি তাহলে আমাদের জন্ম বৃথা। কিন্তু একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কোন কিছু না থাকলেও এই ভালোবাসা থেকে যাবে সারা জীবন।
কেননা এই ভালোবাসার কখনো মৃত্যু হয় না। শুধুমাত্র এই ভালোবাসা এমন একটা জিনিস যেটি এক এক মানুষের ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে। একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করে দেখেছেন যে আপনি যখন একটা মানুষকে ভালবাসবেন এবং আপনার সেই ভালোবাসার জন্য অন্যান্য মানুষেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে তাহলে কিন্তু আপনার ভালবাসার সার্থক হবে। এই পৃথিবীতে বহু মানুষ ছিলেন যারা ভালোবাসার বড় বড় নিদর্শন এই পৃথিবীতে রেখে গেছেন। আর তাদের ভালোবাসা দেখে মানুষ এখনো তাদের প্রিয় মানুষগুলোকে সেই রকম ভালোবাসার চেষ্টা করে এবং তাদের দুঃখ কষ্ট দেখলে তারা আর কখনো সহ্য করতে পারে না। আসলে এই ধরনের ভালোবাসার মানুষগুলো এই পৃথিবীতে আছে বলে এখনো পৃথিবীতে সুন্দর।
কিন্তু বর্তমানে অনেকে মনে করে যে এই পৃথিবীতে ভালোবেসে কোনো লাভ নেই। কেননা মানুষ যখন মারা যাবে তখন তার সাথে সাথে তার ভালোবাসার সকল নিদর্শনগুলো ঠিক একই রকম মুছে যাবে। কিন্তু সেই লোকেরা কখনো বুঝতে চেষ্টা করে না যে সে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে পৃথিবীর মানুষকে ভালবাসবে এবং ভালোবাসার নিদর্শন এর জন্য অন্যান্য মানুষেরা তাকে সব সময় ভালবাসবে তখন কিন্তু সেই মানুষগুলো তাকে কখনো ভুলে থাকতে পারবে না এবং তাদের এই ভালোবাসা এই পৃথিবীতে অমর হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ের মতো এমন সস্তা ভালোবাসা কখনো নিদর্শন হতে পারে না। অর্থাৎ এখন মানুষ মানুষকে শুধুমাত্র ব্যবহার করার জন্য ভালোবাসে এবং তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে সে মানুষগুলোকে দূরে ঠেলে দেয়।
এই ধরনের ভালোবাসা যদি পৃথিবীতে স্থায়ী থাকে তাহলে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আর আমরা কখনো এই পৃথিবীতে সুখ শান্তি উপভোগ করতে পারবো না। আসলে মানুষের এই ধরনের ভালোবাসার জন্য কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। কেননা এখন মানুষ অন্য মানুষকে ভালবাসতে ভয় পাচ্ছে। কিন্তু এই কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে এসে আমরা আগের মত পুনরায় মানুষকে পবিত্র ভালোবাসা দিয়ে তাদের আপন করে নেব। এভাবে আমরা সব সময় একে অপরকে যদি ভালবাসতে পারি এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে আমরাও এই পৃথিবীতে স্বর্গের মতো সুখ নিয়ে আসতে পারবো এবং ভালোবাসার প্রচুর নিদর্শন রেখে যেতে পারবো। আর এভাবে ভালোবাসা এই পৃথিবীতে অমর হয়ে যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Apni thik bolechen kii Bhalo basha koun din more na. Amader age is just a number