এক কাপ চা আর জীবনের গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

চা ব্যাপারটির সাথে যে শুধু আমাদের চা এর নেশা জড়িয়ে আছে, তা কিন্তু নয়। এই ব্যাপারটির সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে আমাদের চিন্তাভাবনা, আমাদের কত মুহূর্ত। আমরা এই চা খেতে খেতেই কিন্তু মনে করি, আসলে চা খাওয়া যে সব সময় ভালো তা নয়। অর্থাৎ সেখানে যদি চিনির পরিমাণ বেশি থাকে, তবে কখনো কখনো অনেক খারাপ, আবার কখনো কখনো অনেক ভালো বলাই যায়। তবে আমি যেটা বলতে চাই, সেটা হলো অনেক ক্ষেত্রেই এমন কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমরা চা এর আসরেই বেশি মনে করি।

তার মধ্যে অন্যতম হলো আমাদের কিছু স্মৃতি এবং জীবনের গল্প। আপনি বিশেষ করে খেয়াল করবেন, আপনি যদি কখনো একা একা বসে, এক কাপ চা হাতে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে সেই চিন্তা ভাবনাতে কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার কাছে অনেক কিছু চলে আসবে। তার কারণ হলো, আপনি আসলে শুধুমাত্র চা খাচ্ছেন কিংবা অবসর সময় কাটাচ্ছেন তা নয়, এটা একটা সাইকোলজিকাল ব্যাপার যে, আমরা যখন কোন অবসর সময় বসে চা খাই, তখন আমাদের জীবনের নানার গল্পগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে।

তাই কিছু কিছু মুহূর্ত থাকে এমন, যেটা একেবারে একান্ত নিজের সাথে কাটানো হয় কিংবা নিজের সাথে কাটানো যায়। আর তা থেকেই বোঝা যায় যে, চা শুধুমাত্র একটি খাবার কিংবা একটি পানীয় নয় এটা আমাদের জীবনের একটি চলার পথের সঙ্গী। বিশেষ করে বলা চলে, অবসরের সঙ্গে আমরা আমাদের বিভিন্ন জীবনের গল্প মনে করি। আমরা যে সঙ্গীকে সাথে নিয়ে আমাদের বিভিন্ন পুরনো স্মৃতি মনে করি, সেই স্মৃতিগুলো আমাদের বিভিন্নভাবে হয়তোবা আনন্দ দেয়, আবার অনেক সময় মন খারাপের কারণ হয়।

তাই আমার মনে হয়, এক কাপ চায়ের সাথে জীবনের গল্পের সম্পর্ক যেন বহু পুরনো এ যেন এক নিরবচ্ছিন্ন সম্পর্ক, যে সম্পর্ক কখনো মধুর, কখনো কান্নার, কখনো বা হাসির। আসলে কিছু কিছু সম্পর্ক এমন থাকে, যেই সম্পর্কগুলোকে আমরা কখনো এড়াতে পারি না, আবার কখনো আসলে এই সম্পর্কগুলো থেকে আমরা মুখ ফিরিয়েও নিতে পারি না।

ABB.gif