নিজেকে হারিয়ে ফেলার গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে অনেক সময় আমরা নিজেকে হারিয়ে ফেলি। এটা এমন এক অবস্থা, যখন আমরা আর বুঝতে পারি না আমরা কে, কী চাই, কোথায় যাচ্ছি। এই হারিয়ে যাওয়া হয়তো ধীরে ধীরে ঘটে, আমরা নিজেই টের পাই না।

এই অনুভূতি তখন আসে যখন আমরা শুধু অন্যদের জন্য বাঁচি, নিজের কথা ভুলে যাই। আমরা পরিবারের, সমাজের, বন্ধুদের প্রত্যাশা পূরণ করতে করতে নিজেদের পছন্দ, স্বপ্ন, চিন্তা সব হারিয়ে ফেলি।

আরো খারাপ হয় যখন আমরা কারো জন্য অনেক কিছু করি, কিন্তু সে আমাদের বুঝে না। তখন মনে হয় আমরা কী করছি, কেন করছি সবই বৃথা। একসময় হতাশা আসে, রাগ আসে নিজের উপরেই।

তবে এখান থেকেই ফিরে আসা সম্ভব। নিজের সঙ্গে সময় কাটানো, নিজের ভালো লাগাগুলো আবার খুঁজে বের করা, একান্ত নিজের মতো করে কিছু করা এই জিনিসগুলো আমাদের আবার নিজের কাছে ফিরিয়ে আনে। মনে রাখতে হবে, নিজের কাছে নিজে যদি সত্য না থাকি, তবে কেউই আমাদের সত্যভাবে বুঝবে না।

আসলে আমার আজকের এই লিখাটি লেখার কারণ হলো আমরা অনেকেই এমন ফিল অনেকেই করে থাকি অনেক মুহূর্তে। কারণ আমাদের সকল মুহূর্ত এক রকম হয় না। তো সে কারণেই আজকের এই লেখাটি লেখা। আশা করছি যে আজকের লেখার সাথে অনেকেই তাদের জীবনের মিল খুঁজে পাবে। কারণ আমাদের জীবনে পরিস্থিতি গুলো প্রায় সময় আসে। তবে এই পরিস্থিতি গুলোতে আসলে সব সময় ভেঙ্গে পরলেই চলবে না নিজেকে শক্ত রাখতে হবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 71069.27
ETH 2101.50
USDT 1.00
SBD 0.50