কিছু কিছু মানুষ কখনো ভালো হয় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কিছু কিছু মানুষ কখনো ভালো হয় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে যারা কিনা চেষ্টা করে কি করে ভালো হওয়া যায়। আসলে অনেক খারাপ মানুষ আছে যারা কেন পরবর্তীতে তাদের এই খারাপ কাজকর্মের জন্য তারা লজ্জিত হয়ে তারা আস্তে আস্তে করে ভালোর দিকে এগিয়ে গেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষ জন্মগত কখনো খারাপ হতে পারে না। আসলে মানুষ খারাপ হয় তাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং কোন পরিবারের জন্মগ্রহণ করেছে এটির উপর নির্ভর করে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে পরিবারের অন্যান্য সদস্যরা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই পরিবার থেকে কখনো ভালো মানুষ সমাজে বের হয়ে আসতে পারে না। আসলে এজন্য জন্মগত কেউ কখনো খারাপ হয় না।
কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কখনো ভালো কোন কিছু কখনো দেখেনি এবং এই ভালো কিছু না দেখার জন্য তারা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্র শিখে থাকে। হয়তোবা তারা জীবনে ভালো জিনিসটা কেমন এবং ভালোভাবে কিভাবে জীবনটাকে উপভোগ করা যায় এই জিনিসটা সম্পর্কে তারা কখনো অবগত নয়। আর এজন্য তারা সবসময় খারাপ কাজ করে। একটা সময় যখন তারা তাদের এই খারাপ কাজ থেকে যখন ভালো কোন কিছু দেখতে পাবে তখন তাদের মনটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ তারা এই খারাপ জিনিসের মধ্যে যেভাবে কষ্ট করে দিন যাপন করে তাতে করে কিন্তু তাদের মন মানসিকতা সব সময় খারাপ থাকে এবং জীবনে কখনো সুখ শান্তি তারা দেখতে পায় না।
আসলে তারা যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন অন্যান্য মানুষগুলো হয়তোবা তাদেরকে ভালো চোখে কখনো দেখতে পারে না। কেননা যে মানুষটা সারা জীবন খারাপ কিছু করে এসেছে এবং মানুষের অপকার করেছে সেই মানুষটা যদি ভালো হওয়ার চেষ্টা করে তাহলে লোকের কাছে সেগুলো অভিনয় মনে হয়। কিন্তু মানুষগুলো যদি তাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নিয়ে তাকে ভালো হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই সেই মানুষটা ভালো হতে পারবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একই রকম ভাবে কিন্তু মানুষ কখনো সারা জীবন চলতে পারে না। একটা সময় পর সেই মানুষের অবশ্যই বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা কিন্তু ভালো হতে পারে।
এজন্য সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু কখনো ভালো হতে পারে না। অর্থাৎ আপনি তাদের সামনে যতই ভালো কিছু করার চেষ্টা করুন না কেন অথবা তাদেরকে যতই ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন তারা খারাপ তো সব সময় খারাপ থাকার চেষ্টা করে। আসলে এই মানুষগুলোকে আপনি শত কিছুর বিনিময়ে কখনো ভালোর দিকে এগিয়ে আনতে পারবেন না। এর জন্য এই মানুষগুলো থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত। কেননা তারা যেহেতু কখনো ভালো হতে চায় না তাই তাদের কাছে যদি আমরা থাকি তাহলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর এই সকল মানুষের জন্য কিন্তু আমাদের সমাজ থেকে শুরু করে দেশের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তাই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
