অদ্ভুত এক জীবন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অদ্ভুত এক জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা এই জীবনটাকে অদ্ভুত বলার কারণ হলো এই জীবনে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং সেই সমস্যাগুলো সমাধান করে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যদি অদ্ভুতভাবে চলাফেরা না করে সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করি তাহলে কখনো আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অদ্ভুত জীবনটাকে আমরা যদি একটু ভালো করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সব সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং কটার পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনটাকে আরো বেশি উন্নত দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আসলে এই জীবনে আপনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং তাদের আচার-আচরণ সব সময় আপনাকে বিস্মিত করবে। অর্থাৎ এই পৃথিবীতে আপনি কোন মানুষের সাথে কোন মানুষের সামান্য মিল কখনো খুঁজে পাবেন না। অর্থাৎ এই পৃথিবীটা মনে হবে যেন একটা বড় পাগলের কারখানা। আসলে সবাই সবার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনে আমরা যদি সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ভালোভাবে কাজ করে যেতে হবে এবং কাজ না করতে যদি আমরা পারি তাহলে আমরা কখনো আমাদের এই জীবনটাকে সুখ শান্তির মধ্যে কখনোই রাখতে পারব না।
আসলে এই জীবনে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পরে এবং সেই সমস্যা গুলো আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করে। আর মানুষ যদি এই সমাধান না করতে পারে তাহলে সে কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষ যদি তাদের জীবনটাকে অলসের মতো সব সময় এক জায়গায় রেখে দেয় তাহলে কিন্তু সে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং জীবনের প্রতিটা মুহূর্তে সে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। আসলে এইসব কারণের জন্য আমাদের এই জীবনটাকে সত্যিই আমার কাছে এক অদ্ভুত জীবন মনে হয়েছে।আর এই জীবনে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের পিছনে সব সময় লেগে থাকে।
আর আমরা যদি এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সামনে আমাদের জন্য অনেক সুখ-শান্তি অপেক্ষা করে রয়েছে। এজন্য এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের সব সময় কাজে লাগাতে হবে এবং এভাবে যদি আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে একটা সময় আমাদের জীবনটা অবশ্যই সুখ শান্তিতে ভরে যাবে এবং আমরাও খুব সুন্দর ভাবে এই পৃথিবীতে তখন বেঁচে থাকতে পারবো। তাইতো আমাদের সব সময় নিজেদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং জীবনের এক মুহূর্ত সময় কখনো নষ্ট করলে হবে না। এই সকল দিক যদি আমরা মেনে চলি তাহলে জীবনে অবশ্যই আমরা উন্নতি লাভ করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
