সম্পর্কের খাতিরে নিজেকে শেষ করা হাস্যকর!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা যতোটা সম্পর্কের জন্য বাঁচি ততোটাই সম্পর্কের জন্য কাঁদি। কেউ প্রেমে,কেউ বন্ধুত্বে, কেউ পারিবারিক টানাপোড়েনে নিজের জীবনটা ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায়।যেখানে নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়।কেউ নিজের ভালো থাকা ভুলে যাই কেউ নিজের স্বপ্ন বিসর্জন দেয় কেউ আবার নিজের মানসিক শান্তিকেই উৎসর্গ করে অন্যের জন্য। অথচ সত্যিটা খুব সহজ কোনো সম্পর্কের খাতিরে নিজেকে শেষ করা মোটেও বুদ্ধিমানের কাজ না।এটা একধরনের হাস্যকর ভুল।
আমরা তো আবার অনেক সময় ভাবি যে ও ছাড়া আমি বাঁচব না বা ও যদি চলে যায় তাহলে আমার জীবনের মানেই শেষ।কিন্তু সত্য হলো কেউ চলে গেলে পৃথিবী থেমে যায় না সময়ও থেমে থাকে না।আজ যে মানুষ তোমার জীবনের কেন্দ্রবিন্দু কাল সে এক অচেনা নাম হয়ে যাবে। কিন্তু আমি যদি সেই সম্পর্কের জন্য নিজের জীবন মানসিক শান্তি কিংবা আত্মসম্মান বিসর্জন দেই তাহলে সেটা নিজের প্রতি অবিচার।একটা সম্পর্ক সুন্দর তখনই হয় যখন দুজনই সমানভাবে চেষ্টা করে,সম্মান দেয়,বোঝার চেষ্টা করে। কিন্তু যদি একপক্ষ শুধু দিচ্ছে আর অন্যপক্ষ শুধু নিচ্ছে, তাহলে সেটা সম্পর্ক না এটা একটা ভারী শিকল যা ধীরে ধীরে আমাদের হাসিটা কেড়ে নেয়। অনেকেই এই জায়গায় থেকে যায় এই ভেবে ও হয়তো একদিন বদলাবে। অথচ বাস্তবতা হলো, মানুষ বদলায় না যতক্ষণ না সে নিজে বদলাতে চায়।
নিজেকে শেষ করা মানে নিজের আত্মাকে আঘাত করা। আমি যে কখনো না কখনক ভেঙবো সেটাই স্বাভাবিক। কিন্তু সেই ভাঙন থেকে উঠে দাঁড়ানোই আসল সাহস। সম্পর্ক হারানো কষ্টের ঠিক। কিন্তু নিজেকে হারানো আরও ভয়ংকর। কারণ সম্পর্ক নতুন করে তৈরি করা যায়।কিন্তু নিজের আত্মসম্মান, আত্মবিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানো কঠিন।জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু নিজের অস্তিত্ব তার চেয়ে বড়। আমরা ভালোবাসবো, যত্ন নেবো,পাশে থাকবো।কিন্তু নিজের সীমানার ভেতরে।কারণ যে সম্পর্ক আমাদের মানসিকভাবে শেষ করে দেয়।সেটা কখনো ভালোবাসা না।সেটা শুধু অভ্যাস বা নির্ভরতা আর অভ্যাসের জন্য নিজেকে ধ্বংস করা মানেই নিজের জীবনের প্রতি অবমূল্যায়ন।
তাই মূলত সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের আত্মাকে যেনক পুড়িয়ে না ফেলি! সত্যিকারের সম্পর্ক কখনো আমাদের শেষ করে দেয় না না। আমাদের আরও জীবন্ত করে তোলে। যদি কোনো সম্পর্ক আমাদের মুখের হাসি কেড়ে নেয় তাহলে সেটা ছেড়ে দেওয়া দুর্বলতা নয় এটাই আসল শক্তি।সম্পর্কের খাতিরে নিজেকে শেষ করা শুধু হাস্যকরই না এটা করুণও বটে। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হলো আমার নিজের সঙ্গে সম্পর্ক। যদি সেটা ঠিক থাকে তাহলে জীবনের বাকি সব সম্পর্ক একদিন ঠিক পথেই চলে আসবে।

