মানুষের ভবিষ্যৎ এখন অন্ধকার।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের ভবিষ্যৎ এখন অন্ধকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এখন বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যুগ যতই আধুনিক হচ্ছে ততই কিন্তু মানুষ বেকার বেশি হচ্ছে এবং মানুষ অনেক বেশি অলস প্রকৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এখন মানুষ পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলায় ব্যস্ত থাকে এবং মোবাইলের পেছনে তারা অতিরিক্ত সময় নষ্ট করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই জীবনটাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কখনো সুখ শান্তির মুখ দেখতে পাবো না এবং আমাদের ভবিষ্যৎ জীবনটা পুরো অন্ধকারের মধ্যে কেটে যাবে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের ভবিষ্যৎ জীবনটা যাতে অন্ধকার না হয়। আসলে আপনার নিজের মধ্যে যদি কোন ধরনের চেষ্টা না থাকে তাহলে কিন্তু আপনি কখন আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে না এবং অন্য কেউ এসে আপনার জীবনটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ আপনার মনের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে চেষ্টা দ্বারা আপনি অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন। আসলে কিছু কিছু মানুষদের দেখতে পাই যারা নিজেদের জীবনটাকে অন্ধকারের দিকে সবসময় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে।
অর্থাৎ তারা কখনো ভালো কোন ধরনের কাজ করে না এবং মানুষের ক্ষতি করতে সব সময় ব্যস্ত থাকে। আর এই মানুষগুলোর ভবিষ্যৎ সব সময় অন্ধকার হয় এবং কেউ কখনো তাদেরকে মোটেও পছন্দ করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা পেতে গেলে সর্বপ্রথম আমাদের মানুষকে ভালবাসতে হবে এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকতে হবে। এতে করে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে মন থেকে ভালবাসবে এবং আমরা যাতে জীবনে উন্নতি লাভ করতে পারে এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কেউ কিন্তু আপনাকে জোর করে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
অর্থাৎ আপনার ভবিষ্যৎ তৈরি করতে হলে আপনার নিজেকেই চেষ্টা করতে হবে এবং নিজের চেষ্টা দ্বারা আপনি আপনার ভবিষ্যতকে অবশ্যই সুন্দর করতে পারেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা মানুষ হিসেবে নিজেদেরকে ভালো করে তোলার জন্য চেষ্টা করে এবং সবসময় কঠোর পরিশ্রম করে তারা কিন্তু অবশ্যই সুন্দর একটা জীবন ভবিষ্যতে তৈরি করতে পারে এবং ভবিষ্যতে তাদের জীবনে আর কোন ধরনের সমস্যা মোটেও থাকে না। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে বোঝাতে হবে এবং তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয় এজন্য তাদের আগে থেকে সতর্ক করতে হবে যাতে করে তারা বর্তমান সময়ে কঠোর পরিশ্রম করতে পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
