দ্বিধা নিয়ে কাজ করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দ্বিধা নিয়ে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি দ্বিধা নিয়ে কোন কাজ করতে যাই তাহলে কিন্তু সেই কাজটা কখনো আমরা সম্পূর্ণরূপে করতে পারবো না। আসলে কোন কাজ করার আগে আমাদের সেই কাজটি সম্পর্কে আগে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ যে কাজটি আমাদের দ্বারা হবে না সেই কাজটি যদি আমরা সব সময় চিন্তা ভাবনা করতে থাকি এবং সেই কাজটি করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু এতে করে আমাদের শুধুমাত্র সময় নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নিজের যোগ্যতা অনুযায়ী সব সময় কাজ করতে হবে এবং অন্যান্য নতুন কাজ দেখলে প্রথমে সেই কাজটি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে।
অর্থাৎ কোন একটি কাজ যদি আপনি আগে ভাবনাচিন্তা না করে কোন ধরনের দক্ষতা ছাড়া আগে চেষ্টা করেন তাহলে কিন্তু সেই কাজটি আপনি কখনো সম্পন্ন করতে পারবেন না। এজন্য প্রত্যেকটি কাজ করার আগে আমাদের দ্বিধা থাকলে আমরা কখনো সেই কাজটি করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে দ্বিধা নিয়ে কোন কাজ করতে যাই তাহলে কিন্তু সেই কাজটি থেকে আমাদের দূরে থাকা অবশ্যই দরকার। অর্থাৎ মনের বিরুদ্ধে যদি আমরা কাজ করতে যাই তাহলে সেই কাজটি কখনো সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারব না এবং সেই কাজটি অসমাপ্ত রেখে যাব আমরা।
আসলে মানুষের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটি কাজ করা উচিত। কেননা আপনি যদি কোন কাজে যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনার দ্বারা কোন কাজ সঠিকভাবে কখনো সম্পন্ন হবে না। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে যেতে হবে এবং সেই কাজ করার মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ কিন্তু বিভিন্ন গুণের অধিকারী হয়ে থাকে। যদিও মানুষের গুণের সাথে অন্য মানুষের গুণের কোন ধরনের মিল আমরা খুঁজে পাবো না।
তবুও আমরা সবসময় চেষ্টা করব যাতে করে নতুন নতুন কাজ গুলো সম্পর্কে আমাদের ধারণা তৈরি করা এবং সেই কাজগুলো শিখে আমরা যাতে সেই কাজগুলো সঠিকভাবে সমাধান করতে পারি। পৃথিবীতে এই জন্য সেই ব্যক্তি গুলো জীবনে জয়ী হয়েছে যারা কিনা সব সময় তাদের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করেছে এবং সেই কাজ করার মাধ্যমে তারা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। তাইতো প্রত্যেকটি কাজ ভালবাসতে হবে এবং ভালোবেসে কাজ করতে গেলে আমাদের অবশ্যই কাজের প্রতি অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি আমরা কাজ ভালোবেসে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু জীবনে আমরা অবশ্যই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
