ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা কতটা নিরাপদ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের এই পৃথিবী যত দিন যাচ্ছে, তত ডিজিটাল হচ্ছে এটা আসলে বলাই বাহুল্য, কারণ এটা আমরা সকলেই জানি। কারণ বর্তমান যুগ হলো আসলে আধুনিক যুগ, আর আধুনিক যুগে সবকিছুই যেমন আধুনিক, ঠিক তেমনটাই আমরাও অনেক আধুনিক। আমরা আমাদের সবকিছুই ডিজিটাল করতেই সবচেয়ে বেশি পছন্দ করি। জীবনের সকল সিদ্ধান্ত থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অর্থব্যয় সবকিছুই হয় আমাদের ডিজিটাল পদ্ধতিতে।

এবং আমরা বর্তমানে ডিজিটাল পদ্ধতির সাথে নিজেদের এতটাই খাপ খাইয়ে নিয়েছি যে, ডিজিটাল পদ্ধতি ছাড়া এখন আমরা যেনো আর এক পাও দিতে পারি না। এবং এটা খুব সাধারণ এবং ভালো একটি ব্যাপার, কারণ মানুষের অবশ্যই জীবনের সাথে সাথে অগ্রগতি খুব গুরুত্বপূর্ণ। পৃথিবী যদি যুগের পর যুগ পেরিয়ে যায় আর মানুষ যদি ঠিক আদিম যুগে পড়ে থাকে, তাহলে আসলে কাজের কাজ কিছুই হয় না।

কিন্তু আমি আজকে মুদ্রার ওপিঠ নিয়েও একটু কথা বলতে এসেছি। কারণ ভালো ব্যাপারগুলো তো অনেক শুনলাম, একটু আবার কিছু খারাপ দিক তো থাকবেই সেটা নিয়েই কথা বলি। আসলে ডিজিটাল দুনিয়াতে কিংবা ডিজিটাল সিস্টেমে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা অনেক বেশি নষ্ট হচ্ছে। আগে যেমন আমাদের গোপনীয়তা ব্যাপারটি এতটাই গোপন থাকতো যে, আমাদের মুখ থেকে বের না হওয়া পর্যন্ত সেটা অন্য কারো কাছে পৌঁছানো কখনোই সম্ভব হতো না।

কিন্তু বর্তমানে ব্যাপারটি তেমনটা নয় বললেই চলে। অর্থাৎ, বর্তমানে আমাদের নিরাপত্তা আসলে দেওয়া নিজেকে খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে গোপনীয়তা, কিংবা ব্যক্তিগত গোপনীয়তা রয়েছে, সেটা এখন নিরাপদ নয়। কারণ যেহেতু সবকিছুই আমরা আমাদের অনলাইনে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আসলে অনেক সময়, অনেক ভাবেই, অনেক কিছুতেই অ্যাক্সেস পাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে। হঠাৎ কোথাও আমরা অ্যাক্সেস দিতে না চাইলেও যে থার্ড পার্টি সেখানে অ্যাক্সেস নিতে পারছে না, ব্যাপারটি এমনটা নয়। কারণ আমাদের অনেক অনেক ব্যক্তিগত তথ্য চুরি করে অনেক বড় বড় কোম্পানি বছরে অনেক অনেক ডলার কামিয়ে নিচ্ছে যেটা হয় একেবারেই আমাদের অন্তরালে।

আসলে এই ব্যাপারগুলো থেকে বের হওয়াটা অনেক কঠিন মনে হয় আমার কাছে এখন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 68427.94
ETH 2066.27
USDT 1.00
SBD 0.48