পৃথিবীর সবাই স্বার্থপর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পৃথিবীর সবাই স্বার্থপর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


help-8462262_1280.webp



লিংক


আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর সব জায়গায় একটা জিনিস শুধুমাত্র আমরা দেখতে পাই আর সেটি হল স্বার্থপরতা। আসলে স্বার্থপর পৃথিবীতে কেউ কারো জন্য নয়। সবাই সবার নিজের স্বার্থ ছাড়া আর কখনো কোন কিছু দেখার চেষ্টা করে না এবং সবাই সবার নিজের স্বার্থ পূরণ করার জন্য সবসময় ছুটে বেড়ায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে স্বার্থপরের মত বেঁচে থাকি তাহলে কিন্তু আমরা কখনো অন্য মানুষের কাছে ভালো হতে পারব না এবং সবাই সবার নিজের ভালো ছাড়া কখনো অন্য মানুষের ভালো দেখার সুযোগ হবে না। আসলে যে পৃথিবীতে এ ধরনের স্বার্থপর মানুষের ভরে গেছে সেই পৃথিবী কখনো ভালো হতে পারে না এবং একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে ভালোবাসা নেই এবং যে পৃথিবীর মানুষ শুধুমাত্র হিংসা নিয়ে বেঁচে থাকে সে পৃথিবীর সুখ শান্তি চিরদিনের জন্য দূর হয়ে যাবে। আসলে মানুষ যদি এইভাবে স্বার্থপর মন মানসিকতা নিয়ে বসবাস করতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে কোন ধরনের দয়া মায়া আসবে না এবং সবাই সবার নিজের মতো করে থাকার চেষ্টা করবেন। এছাড়াও আমরা সমাজে দেখতে পাই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় এবং সেই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু তাদের সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে না। যদি মানুষ তাদের একটু সাহায্য করে তাহলে তারা অবশ্যই সে সমস্যা থেকে বের হয়ে আসতে পারে।


আসলে মানুষের এই ধরনের চিন্তাভাবনা এবং চলাফেরার জন্য কিন্তু এখন মানুষের মধ্য থেকে মানুষের প্রতি ভালোবাসা দিন দিন উঠে যাচ্ছে। আসলে আমাদের এখনই এই ধরনের স্বার্থপর মন মানসিকতা থেকে বের হয়ে এসে মানুষের সাহায্য করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আসলে আমরা যদি মানুষের সাহায্য করে মানুষের পাশে দাঁড়াতে তাহলে কিন্তু মানুষের মধ্য থেকে ভালোবাসা জিনিসটা আবার পুনরায় জন্ম নেবে এবং কেউ যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে সবাই মিলে সে বিপদ থেকে তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।


একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে হলে সর্বপ্রথম মানুষের মধ্য থেকে এই স্বার্থপর মন মানসিকতা দূর করতে হবে এবং ভালোবাসা নিয়ে মানুষের সাথে বসবাস করার চেষ্টা করতে হবে। আর এভাবে যদি মানুষ একে অন্যের সাহায্য করে একটা জায়গা বসবাস করতে থাকে তাহলে কিন্তু সবাই অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করবে এবং কেউ যদি কোন ধরনের বড় বিপদে পড়ে তাহলে সবাই মিলে মিশে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। আসলে এইভাবে যদি আমরা একে অন্যের প্রতি ভালোবেসে সহজে বসবাস করতে পারি তাহলে কিন্তু এই সমাজের মধ্যে আবার পুনরায় সুখ শান্তি ফিরে আসবে এবং সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Can anyone truly practice selfless love? Can anyone possess the same compassion as Jesus? Humans are inherently selfish; who would willingly give without receiving anything in return?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 68597.47
ETH 1986.53
USDT 1.00
SBD 0.51