হাসিমুখের আড়ালে লুকোনো ক্লান্তি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে কেন যেন মনে হয়, আসলে যারা অনেক বেশি হাসিমুখে থাকে কিংবা আসলে এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এবং অনেক মানুষের ক্ষেত্রেই দেখেছি যে, যারা সবসময় হাসিমুখে থাকে, তাদের মধ্যে কেমন একটা চাপা কষ্ট থাকে। কিন্তু সেই চাপা কষ্ট আমরা কখনোই বুঝতে পারি না, কিংবা সেই চাপা কষ্ট আসলে আমরা কখনো টের পাই না। এবং সবচেয়ে বড় কথা এবং খারাপ ব্যাপার হলো সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না।
মানুষের এই চাপা কষ্টটা বুঝতে হলে আগে কিন্তু তাকে বুঝতে হবে, আগে তার পরিস্থিতিকে উপলব্ধি করতে হবে এবং আগে তার পরিস্থিতির কথা বুঝতে হবে।
কিন্তু আমরা সেসব কিছুই করি না। আমরা শুধুমাত্র তার হাসিমুখ দেখেই, তার বাহ্যিক কথাবার্তা দেখেই তাকে বিচার করি। কিন্তু আসলে প্রতিটি মানুষের মধ্যেই কিছু চাপা কষ্ট থাকে যে চাপা কষ্ট কখনোই কারো সামনে প্রকাশ করা যায় না, কারো সাথে শেয়ার করা যায় না। আসলে “শেয়ার করা যায় না” বললে ভুল হবে। ব্যাপারটি “শেয়ার করা যায় না” এমন নয়, আসলে শেয়ার করা যায়, কিন্তু ব্যাপারটি অনেকটা এমন হয়ে গিয়েছে যে, ব্যাপারটি আসলে শেয়ার করা গেলেও শেয়ার করার মতো মানুষ আর পাওয়া যায় না।
আমার কাছে মনে হয়, যেই মানুষগুলো আসলে নিজের কষ্ট লুকিয়ে হাসিমুখে থাকে, তারা আসলে অনেক বেশি স্ট্রাগল করে নিজের সাথে নিজেই। কারণ আমার কাছে যেটা মনে হয়, তা হলো প্রতিটি মানুষের আসলে নিজস্ব কিছু স্বাধীনতা এবং নিজস্ব কিছু মানুষ থাকা উচিত, যে মানুষগুলোর সাথে নির্দ্বিধায় সবকিছুই শেয়ার করা যাবে। কারণ ওই মানুষগুলোর সাথে যদি সবকিছু শেয়ার করা না যায়, তাহলে আসলে বিপদ। অর্থাৎ, তাহলে আসলে এটাই সমস্যা হয়ে যায়।তাদের সাথে কোনো কিছু শেয়ার করতে না পারার কারণে আমাদের চাপা কষ্টগুলো চাঁপাই থেকে যায়, কখনো প্রকাশ করা হয়ে ওঠে না।


@raintears
আপনার 'হাসিমুখের আড়ালে লুকোনো ক্লান্তি' শীর্ষক লেখাটি পড়ে সত্যিই মনে হলো, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক হাসি দেখেই তাকে বিচার করি, কিন্তু সেই হাসির আড়ালে যে কতটা লড়াই আর চাপা কষ্ট থাকে, তা বোঝার চেষ্টা করি না। আপনি ঠিকই বলেছেন, মনের কথা খুলে বলার মতো একজন বিশ্বস্ত মানুষের বড় অভাব আমাদের এই ব্যস্ত জীবনে। মানুষের ভেতরের এই একাকীত্ব আর স্ট্রাগল নিয়ে আপনার এমন গভীর উপলব্ধি সত্যিই প্রশংসনীয়। চমৎকার এই পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি 🌸❤️