বেশি জেদ ভালো নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেশি জেদ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি কোন জিনিস নিয়ে বেশি জেদ করি তাহলে সেই জিনিসটা কখনো ভালো হবে না। অর্থাৎ কোন জিনিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টা না করে শুধুমাত্র অর্থের দ্বারা যদি সেই জিনিসটা আমরা পেতে চাই তাহলে সেই জিনিসটা কখনো আমরা আমাদের জীবনে পাব না। আসলে ছোটবেলা থেকে অনেক মানুষ আছে যারা কিনা প্রচুর জেদ নিয়ে জীবনে বড় হয় এবং কোন কিছু চাওয়া মাত্র তাদের সব সময় সেই জিনিসটা দিয়ে দিতে হয়। এখানে আমি একটা জিনিস বলব যে এটা সম্পূর্ণ কিন্তু তাদের মা-বাবার দোষ। কেননা মা-বাবা যেভাবে সন্তান বড় করবে তারা কিন্তু ঠিক বড় হয়ে সেই একই জিনিসটা করার চেষ্টা করবে।
আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে বাচ্চারা কোন জিনিস নিয়ে যদি অতিরিক্ত জেদ করে তাহলে কিন্তু মা-বাবা সেই জিনিসটা তাদের পূরণ করে দিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু মা-বাবারা সবসময় ভুল করে। অবশ্যই বাচ্চাদের প্রত্যেকটা জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু তাদের চাওয়া মাত্র যদি আমরা সেই জিনিসটা দিয়ে থাকি তাহলে সেই জিনিসের কখনো মূল্য তারা বুঝতে পারবে না। আসলে প্রত্যেকটা জিনিসের মূল্য যখন তারা বুঝতে পারবে তখন সেই জিনিসগুলো অবশ্যই আমাদের কিনে দেয়া দরকার অথবা তাদের অবশ্যই ভুল এবং সঠিক জিনিসটাকে চিনিয়ে দেওয়া উচিত। কেননা তারা যদি কোন জিনিসের কদর করতে না পারে তাহলে তার জীবনের সঠিকভাবে বড় হতে পারবে না।
এই পৃথিবীতে এখন কিছু কিছু মানুষদের আমরা দেখতে পাই যারা কিনা সব সময় একটা জেদ নিয়ে বসে থাকে। আসলে সমাজের এই ধরনের মানুষগুলোর জন্য কিন্তু সমাজের মানুষের মধ্যে কোন ধরনের মিল-মিস আমরা খুঁজে পাই না। অর্থাৎ তারা সবসময় নিজেদের মনের মতো করে চলার চেষ্টা করে যেটি কিনা অন্য ১০ জন লোক কখনো গ্রহণ করতে পারে না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা সমাজের প্রত্যেকটা লোকের সাথে মতামত বিনিময় করে একটা জিনিস সে উপনীত হয়ে সেই জিনিসটা মেনে চলে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের মধ্যে আলাদা ধরনের একটা মিল-মিশ থাকবে।
কিন্তু এই সমাজের কিছু কিছু লোকের জেদের কারণে তারা কখনো অন্য মানুষদের সাথে মেলামেশা করতে পারে না এবং কোন কথায় তাদের কোন মিল খুঁজে পায় না। আসলে এই লোকগুলো সবসময় অনেকটা একগুয়ে টাইপের হয়ে থাকে এবং তাদের সাথে অন্য মানুষেরা কখনো কথা বলতে পছন্দ করে না। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই ধরনের অন্যায় জেদ গুলো ছেড়ে দিয়ে মানুষের সঙ্গে মতামত বিনিময় করে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অবশ্যই সুন্দর হতে পারে। এজন্য সবাইকে মিলেমিশে একসঙ্গে চলতে হবে এবং নিজেদের ভিতর থেকে খারাপ জেদ বের করে ফেলে ভালো মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟