ভবিষ্যৎ এখন অন্ধকার।

ভবিষ্যৎ এখন অন্ধকার।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


fantasy-4063619_1280.webp



লিংক


আসলে একটা জিনিস বর্তমান সময়ে আমরা সবাই দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ের ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার। অর্থাৎ বর্তমান যুগে মানুষ এখন নিজের স্বার্থ ছাড়া কখনো অন্যের স্বার্থকে বড় করে দেখা না এবং নিজেকে নিয়ে তারা সবসময় ভাবনা চিন্তা করতে অনেক বেশি ব্যস্ত থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভবিষ্যৎ যদি এখন থেকে অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কখনো ভবিষ্যতে গিয়ে ভালো সময় উপভোগ করতে পারবো না এবং ভবিষ্যৎ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কাটতে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভবিষ্যৎ পুরোটাই নির্ভর করে আমাদের নিজেদের উপর। অর্থাৎ আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারি।


আসলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয় এবং এই ভবিষ্যৎ জীবনে আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আসলে আমাদের এই পৃথিবীতে এখন ভবিষ্যৎ নিয়ে খুব কম মানুষ আছে যারা চিন্তা-ভাবনা করে এবং সবাই সবার নিজের বর্তমান অবস্থান নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করতে থাকে। যেহেতু তারা বর্তমান সময়েও সঠিকভাবে সুখ শান্তি উপভোগ করতে পারে না তাই তারা কি করে ভবিষ্যতের সঠিক সুখ শান্তি উপভোগ করতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আসলে যারা পরিশ্রমী মানুষ তারা কিন্তু বর্তমান সময়ে দেওয়া সুখে থাকে ঠিক তেমনি ভবিষ্যৎ জীবনেও তারা অনেক বেশি সুখে থাকে। কেননা তারা সব সময় নিজেদের জীবনটাকে সুখে রাখার জন্য চেষ্টা করে।


আপনি যদি আপনার নিজের জীবনটাকে সুখে রাখার জন্য চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি কখনো জীবনে সুখ-শান্তি উপভোগ করতে পারবেন না এবং আপনার ভবিষ্যৎ জীবনটা অন্ধকারে পতিত হবে। এছাড়া বর্তমানের ভবিষ্যৎ প্রজন্ম যেহেতু সঠিক শিক্ষা গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এবং ভবিষ্যৎ জীবনে এসে শুধুমাত্র কষ্ট পাওয়া ছাড়া তারা আর কোন কিছু তখন পাবে না। এজন্য আমরা সব সময় নিজেদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য চেষ্টা করব এবং নিজেদের ভবিষ্যৎ একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করব। এভাবে কিন্তু আমাদের ভবিষ্যৎ আবার পুনরায় ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন।


আসলে মানুষের চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন করতে হবে এবং এই চিন্তা ভাবনা যদি আমরা সঠিকভাবে পরিবর্তন করে মানুষকে ভবিষ্যতের দিকটা আঙ্গুল দিয়ে দেখাতে পারি তাহলে কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করবে এবং নিজেদের ভবিষ্যতকে কি করে ভালো করা যায় এজন্য করার চেষ্টা করবে। অবশ্য এজন্য আমাদের প্রথমে একটু কষ্ট করতে হবে এবং এই কষ্টের ফলে যখন আমরা পরবর্তীতে প্রকৃত সুখ শান্তির উপভোগ করতে পারব তখন আমরা সবকিছু ভুলে গিয়ে আবার ভবিষ্যতের চিন্তাভাবনাকে আরো দৃঢ় করার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দর একটা সময়ের মধ্যে কাটাতে পারব এবং জীবনের প্রত্যেকটা সময়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 69046.77
ETH 2027.96
USDT 1.00
SBD 0.49