সব ঠিক আছি বলার আড়ালে সব ঠিক থাকে না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদেরকে কেউ কখনো যদি হঠাৎ করে প্রশ্ন করে যে, আমি কেমন আছি? কিংবা তুমি কেমন আছো? অথবা আপনি কেমন আছেন?বঅর্থাৎ, আমাদেরকে যখন এই কেমন আছো? প্রশ্নটি করে, তখন আমরা সাধারণত উত্তর দিই ভালো আছি।

কিন্তু আসলেই কি আমরা সব সময় ভালো থাকি?
এই যে আমরা হুট করে উত্তর দিয়ে ফেলি ভালো আছি আসলে আমরা কিন্তু সব সময় ভালো থাকি না।
ভালো না থাকা সত্ত্বেও আমরা খেয়াল করলে দেখব, প্রায় সব সময়ই আমরা সবাইকে এই ভালো আছি উত্তরটাই দিই।


আমরা আসলে ভালো নেই, কিন্তু আমাদের মনে অনেক কষ্ট রয়েছে।এই কথাগুলো আমরা কখনোই কারো সাথে শেয়ার করতে চাই না।

আমি মনে করি, যদি এটা না করতে হতো, তাহলেই বরং ভালো হতো।আমরা মানুষকে বলি ভালো আছি, এটা কেন হয়, বলুন তো?এটা আসলে এ কারণেই বলি যাতে করে আর কোনো প্রশ্ন না করে।কারণ আমরা জানি, আমাদের দুঃখগুলোর ভাগ কেউ নেবে না। আমাদের কষ্টগুলোর ভাগ কেউ নেবে না।শুধুমাত্র হয়তো শুনবে, আর শোনার পরে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হাসি-তামাশা করবে কিংবা বিচার বা জাজ করবে।কারণ আমরা বর্তমানে অনেক বেশি জাজমেন্টাল আচরণ করি।কোনো কিছুকেই যেন সাধারণভাবে নিতে পারি না সবকিছুকেই আমরা অনেক বেশি অস্বাভাবিকভাবে দেখি। আর এ কারণেই মানুষ আমাদের সাথে কিছু শেয়ার করতে ভয় পায়।

তাই আমি এই কথাটি বললাম যে,সব ঠিক আছে বলার আড়ালেও অনেক সময় কিছুই ঠিক থাকে না। অনেক সময় তো এমন হয়, সব ঠিক আছে বলার আড়ালে আসলে ভিতরে সবকিছু এলোমেলো হয়ে থাকে।আর আমরা যে মানুষটির কাছে সত্যি কথাটা বলতে পারি যাকে বলতে পারি, না, আমি ভালো নেই। সেই মানুষটাই আমাদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু।

এই রকম ভালো বন্ধু যদি কারো জীবনে থাকে, তাহলে আমি মনে করি, তার জীবন অনেকটাই সহজ হয়ে যায়।কারণ, এই মানুষগুলো নিজের কষ্ট গুলো ভুলে গিয়ে, নিজের সমস্যা থাকা সত্ত্বেও,আমাদের কষ্ট শুনে, আমাদের পাশে দাঁড়ায়।এটা সত্যিই অনেক বড় ব্যাপার।আর যারা জীবনে এই ধরনের মানুষ পেয়েছে।আমি নিঃসন্দেহে বলবো, তারা সত্যিকার অর্থেই ভাগ্যবতী।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.059
BTC 68904.51
ETH 2061.20
USDT 1.00
SBD 0.50