অতিরিক্ত জ্ঞানী মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত জ্ঞানী মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


blogger-2838945_1280.jpg



লিংক


এই পৃথিবীতে যারা অতিরিক্ত জ্ঞানী মানুষ অর্থাৎ নিজেদেরকে অতিরিক্ত জ্ঞানী মনে করে তারা কিন্তু আসলেই একটুও জ্ঞানী নয় বরং এই শ্রেণীর লোকেরা সব থেকে বেশি মূর্খ মানুষ। আসলে একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা কিন্তু নিজেদের জ্ঞানের কথা কখনো অন্যের কাছে প্রচার করে বেড়ায় না। তারা সব সময় অনেক বেশি কম কথা বলে এবং অন্যের কথা সব থেকে বেশি শোনার চেষ্টা করে। আসলে আমরা যদি কম কথা বলে অন্যায়ের মধ্যে থেকে তাদের জ্ঞানটা নিজেদের মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু আমাদের জ্ঞানের ভান্ডার অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমরাও আস্তে আস্তে নিজেদেরকে জ্ঞানী করে তুলতে পারবো।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে সমাজে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যারা অনেক বেশি মূর্খ এবং তারা সবসময় চেষ্টা করে যে তারা অনেক বেশি জ্ঞানী এবং তারা বিভিন্নভাবে তর্কবিতর্ক করে অন্যের কাছ থেকে জয় লাভ করার চেষ্টা করে। এই মূর্খ শ্রেণীর মানুষদেরকে আমরা বেশিরভাগ বিভিন্ন ধরনের জায়গায় দেখতে পাই যারা বিভিন্নভাবে মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ে। আসলে যারা জ্ঞানী মানুষ তাদের দেখবেন যে তারা অনেক বেশি নম্র ভদ্র এবং শান্ত ভাবে তারা জীবন যাপন করার চেষ্টা করে এবং অন্যের কাছ থেকে কোন কিছু যখন তারা শিখতে পারে তাহলে সেই জিনিসটাকে তারা তাদের নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। এজন্য এই ব্যক্তিদেরকে সবাই অনেক বেশি সম্মান করে।


শুধুমাত্র বাচাল এর মতো বকবক করলে যে লোক আপনাকে জ্ঞানী মনে করবে এমন কোন কথা নেই। আপনাকে জ্ঞানী হতে গেলে সর্বপ্রথম আপনার মনের মধ্যে উদারতা আনতে হবে এবং কোন মানুষ যদি কোন ধরনের ভুল কাজ করে তাহলে তাকে সেই ভুল কাজটা সম্পর্কে বোঝাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সামনে যদি কোন মানুষ মনের অজান্তে কোন ধরনের ভুল কাজ করতে যায় তখন কিন্তু আমাদের উচিত তাদের কি সেই কাজের থেকে থামিয়ে দেওয়ার জন্য। এতে করে তারা বুঝতে পারবে যে তারা একটা ভুল কাজ করতে যাচ্ছে। এজন্য এই জ্ঞানী মানুষগুলোর জ্ঞান আমরা তখনই দেখতে পাই যখন কেউ কোন ধরনের ভুল কাজ করতে যায় বা ভুল কাজ করে ফেলছে।


আসলে নিজেদেরকে অবশ্যই জ্ঞানী করে তুলতে হবে কিন্তু মূর্খের মতো নিজেদেরকে যদি আমরা অতিরিক্ত জ্ঞানী মনে করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রকৃত জ্ঞান থেকে অনেক দূরে থাকবো। অর্থাৎ আমরা সব সময় মনে রাখবো যাতে করে কেউ আমাদেরকে খারাপ বলতে না পারে এবং যতটুকু শিক্ষা আমরা জীবনে গ্রহণ করব ঠিক ততটুকু শিক্ষা যদি আমরা সঠিকভাবে জীবনে করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের এই জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারব। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে অবশ্যই জ্ঞানী হতে হবে এবং জ্ঞান অর্জুনের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66740.78
ETH 2039.16
USDT 1.00
SBD 0.50