ভালো থাকার অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকা শূন্যতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ সামাজিক প্রাণী হলেও মানুষ আসলে মানসিকভাবে অত্যন্ত একা। এটা আমরা তখনই বুঝতে পারি, যখন আমরা একটু একটু করে পৃথিবীর সকল কিছু বুঝতে শিখি। তার আগ পর্যন্ত এই বিষয়টা আমরা মোটেও বুঝতে পারি না। কারণ আমরা যখন আসলে ছোট থাকি, তখন এই বিষয়গুলো খুব একটা আমাদের বোধগম্য হয় না। কারণ তখন আমাদের চারপাশে অনেক অনেক মানুষ থাকে। আসলে মানুষ থাকলেই যে শুধুমাত্র হয়ে যায়, তা কিন্তু নয়। কারণ শুধুমাত্র মানুষ থাকলেই যে তারা আমাদের নিজের হয়ে যায়, তারা আপন হয়, ব্যাপারটা কিন্তু তেমন নয়। শুধুমাত্র মানুষ থাকলেই হয় না, কিছু প্রিয়জনও থাকতে হয়।

কিন্তু আমরাই মানুষগুলোর সাথে কিভাবে যেন ভালো থাকার অভিনয় করতে থাকি। আর ভালো থাকার অভিনয় করতে করতে ধীরে ধীরে কিভাবে যে আমরা একসময় একেবারে শূন্যতায় জড়িয়ে যাই, সেটা আমরা নিজেরাও টের পাই না। আসলে ভালো থাকার অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকে শূন্যতা, যা আমাদেরকে ধীরে ধীরে নিজের দিকে গ্রাস করে নেয়। কিন্তু আমরা সেটা হয়তোবা টের পাই, আবার অনেক সময় টের পাই না। কিন্তু টের পেলে কি করার আছে, তাই না? আসলে আমরা অনেক বেশি একলা। যে মানুষগুলো জীবনে আসলে প্রিয়জন কিংবা কাছের মানুষ পায়, তারা সত্যিই অনেক বেশি লাকি বলা চলে।

সৌভাগ্য না হলে বর্তমানে একটা কাছের মানুষ, যে মানুষটি আমাদের বুঝবে, যে মানুষকে আমাদের অন্তর থেকে ভালোবাসবে, এই ধরনের মানুষ বর্তমানে পাওয়া যায় না বললেই চলে। আর যারা পায়, তাদের প্রতি আমার আজকাল হিংসাই হয়। কারণ চারপাশে এখন যা যা অবস্থায় দেখছি, পৃথিবীতে আসলে আমরা যাই করি না কেন, যার জন্য যা করি, কখনোই আসলে কোনো কিছুতে যেন রং নেই। সবকিছুই যেন কেমন একটা রংহীন মনে হয় আজকাল আমার কাছে। কারণ বিশেষভাবে আমার যেটা মনে হয়, সেটা হলো আমাদের চারপাশের মানুষগুলো অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। স্বার্থ ছাড়া তাদের যেন পৃথিবীতে আর কোনো চাহিদা নেই। আর আমরা যাই করি না কেন, তাকে ভুল খুঁজে পাওয়া যেন একটা অনন্তকালের অভ্যাস।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 67330.36
ETH 2056.63
USDT 1.00
SBD 0.49