সুন্দরভাবে তৈরি করতে পারব।

দক্ষতা অর্জন করতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দক্ষতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


job-5243951_1280.jpg



লিংক


এই পৃথিবীতে যারা সঠিক দক্ষতা অর্জন করতে পেরেছে তারাই কিন্তু জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে এবং যারা কখনো সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি তারা জীবনে কখনো কোন কাজে উন্নতি লাভ করতে পারেনি। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে দক্ষ লোকের সংখ্যা অনেক বেশি কম এবং অদক্ষ লোকের সংখ্যা সব থেকে বেশি। অর্থাৎ এখন মানুষ সঠিক শিক্ষা না নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে যায় এবং সেই বিভিন্ন ধরনের কাজে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় যার ফলে সেই কাজটা একদিক থেকে যেমন নষ্ট হয় ঠিক তেমনি সেই কাজের পিছনে সেই মানুষটার বহু সময় ব্যয় হয়ে যায়। আসলে প্রত্যেকটা কাজের জন্য দক্ষ লোকের অবশ্যই দরকার আছে।


একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে একজন দক্ষ লোক যে কাজটি দ্রুত খুব সহজে পড়তে পারবে সেই কাজটি কিন্তু দশ জন অদক্ষ লোক কখনো সহজভাবে করতে পারবে না এবং তাদের সেই কাজটি করতে বহু সময় লাগবে। এই পৃথিবীতে এখন মানুষ অর্থের বিনিময়ে বিভিন্ন অদক্ষ মানুষকে এমন এমন কাজে যোগদান করা যাতে করে সে কাজগুলো যেমন নষ্ট হয় এবং এই কাজ নষ্ট হওয়ার ফলে কিন্তু জনগণের অনেক বেশি ক্ষতি হয়।এজন্য বিভিন্ন ধরনের কর্ম ক্ষেত্রে অবশ্যই দক্ষ লোক নেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে তারা তাদের সু-দক্ষতার পরিচয় দেখিয়ে সেই কাজগুলো খুব সুন্দর ভাবে সমাধান করতে পারে এবং জনগণের উপকার করে যেতে পারে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে দক্ষ বলে প্রমাণ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত হতে হবে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি প্রত্যেকটা জিনিস সম্পর্কে সঠিক ধারণা নিতে পারি তাহলে অবশ্যই আমরা সেই জিনিসটা সম্পর্কে সঠিক জ্ঞান নিয়ে সেই জিনিসটাকে খুব সহজে সমাধান করতে পারব এবং পরবর্তীতে যে জিনিসগুলো আমরা দেখতে পারব ঠিক একই ভাবে সেই জিনিসগুলোর সম্পর্কে শিক্ষা নিয়ে সেই জিনিসগুলো আমরা খুব সুন্দর ভাবে সমাধান করতে চেষ্টা করব। এভাবে আমরা যদি সঠিক জ্ঞান নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে যাবে।


এজন্য আমরা কখনো কোন কাজে অদক্ষ লোকদের নেওয়ার চেষ্টা করবো না এবং দক্ষ লোকেরা যাতে সে সব কাজে সুযোগ পায় এজন্য আমরা সব সময় সেই দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। আসলে সুদক্ষ লোকের দ্বারা যদি সব সময় সকল কাজ সমাধান করা সম্ভব হয় তাহলে প্রত্যেকটা কাজ যেমন অনেক সুন্দর হবে ঠিক তেমনি সেই কাজগুলোর ফলে প্রত্যেকটা মানুষের অনেক বেশি উপকার হবে। এজন্য আমাদের বর্তমান সমাজ থেকে বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত লোকেদের দূরে সরিয়ে সেখানে দক্ষ লোকেদের স্থান দিতে হবে যাতে করে তারা সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করতে পারে এবং সবাই মিলে একসাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এর ফলে কিন্তু আমরা অবশ্যই সমাজটাকে



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67570.99
ETH 2063.87
USDT 1.00
SBD 0.48