মনের শান্তি কেনো আজকাল সবচেয়ে বিলাসিতা মনে হয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মনের শান্তি এখন সবচেয়ে বিলাসিতা মনে হয় কারণ আমরা নিজেরাই নিজের জীবনটাকে এমনভাবে চালাচ্ছি যেখানে শান্তির জায়গা নেই। চারপাশে এত দৌড়ঝাঁপ, এত চাপ, এত হিসাব নিকাশ, যে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময়ও পাই না। আগে মানুষ কম চাওয়া-পাওয়াতে থাকত, স্বপ্নও ছিল সীমিত, তাই মনটা সহজেই শান্ত থাকত। কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় একটা প্রতিযোগিতা চলে, আপনি ভালো আছেন মানেই আরেকজন তার চেয়েও ভালো থাকার প্রতিযোগিতায় নেমে পড়বে। এই একটা অদৃশ্য চাপ মানুষের ভিতর থেকে শান্তিটা কেড়ে নিচ্ছে।

আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলো এখন আর আগের মতো সহজ নয়। আগে হয়তো সন্ধ্যায় বারান্দায় বসে থাকাই অনেক শান্তির ব্যাপার ছিল, এখন সেই সময়টাতেও ফোন বা কাজ লেগেই থাকে। মানুষের সঙ্গে গল্প করাটা ছিল স্বস্তির জায়গা, এখন সেটাও ফোনের স্ক্রিনে সীমাবদ্ধ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, চারপাশে এত নেতিবাচক খবর, এত বিষণ্ণ পরিবেশ যে মন অজান্তেই ভারী হয়ে যায়। কোথাও নিরাপত্তা নেই, কোথাও সহজ সরল মন নিয়ে ভালো থাকা যায় না।

এখন যদি কেউ নিজের মতো করে শান্তিতে থাকতে চায়, তাহলে চারপাশের লোকেরা বলে আপনি অলস, কিছু করছেন না বা সময় নষ্ট করছেন। মনের শান্তির জন্য যে সময় লাগে সেই সময়টাকেই অনেকে অপচয় বলে। সবাই বলে আরও পরিশ্রম করতে হবে, আরও সফল হতে হবে, কিন্তু কেউ বলে না নিজেকে একটু সময় দিন। এই দৌড়ের ভেতরেই মনের শান্তিটা আজ সবচেয়ে দামি জিনিস হয়ে গেছে।

সবকিছুর ভেতর থেকেও দেখা যায় মনের শান্তি আসলে টাকা-পয়সা, চাকরি বা সফলতার সঙ্গে আসে না। শান্তি আসে তখনই যখন আপনি নিজের সাথে ঠিক থাকেন। কিন্তু এই ঠিক থাকাটাই সবচেয়ে কঠিন হয়ে গেছে। যতই যা অর্জন করেন না কেন, রাতে ঘুমাতে গেলে মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতা থেকেই মন অশান্ত হয়। তাই মনে হয় মনের শান্তি এখন আর সহজ কিছু না, বরং এমন একটা বিলাসিতা যেটা সবাই চায় কিন্তু খুব কম মানুষ পায়।


ABB.gif