পৃথিবীর বর্তমান কলহ যেনো বেড়েই চলেছে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীর বর্তমান কলহ যেনো বেড়েই চলেছে। এখন প্রতিটা দেশ, প্রতিটা জাতি, এমনকি প্রতিটা মানুষের মধ্যেই একটা অস্থিরতা কাজ করে। আগে যুদ্ধ মানে ছিলো ট্যাঙ্ক, বোমা, বন্দুকের আওয়াজ। আর এখন যুদ্ধ মানেই শুধু মাঠে নামা না, যুদ্ধ মানে হয়ে গেছে তথ্যের, ধর্মের, জাতির, ভাষার, চিন্তার যুদ্ধ। একেকজন একেকটা মত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কারো কথা মানতে রাজি না। যার যার স্বার্থ, সেইটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। শান্তির কথা কেউ বললেও সেটা হয় লোক দেখানো না হলে রাজনৈতিক মুখোশের একটা অংশ।একটা সময় মানুষ ভাবতো যুদ্ধ হবে একটা সীমিত এলাকায়, কিন্তু এখনকার সময় কেউ কারো সীমা মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতিতেও যুদ্ধের রঙ লেগে গেছে। প্রতিটা ছোট ছোট ভুল নিয়ে বিশাল বিতর্ক হয়, মানুষ একে অপরকে দোষারোপ করে। কোথাও যেনো একটা বোঝাপড়ার জায়গা হারিয়ে যাচ্ছে। যার ফলে, ছোট একটা দ্বন্দ্বও এখন বিশাল আকার নেয়।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই কলহে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যাদের কোনো হাত নেই কোনো সিদ্ধান্তে, তারাই জীবন দিয়ে, ঘর হারিয়ে, ভবিষ্যত নষ্ট করে দেয়। পৃথিবীর বড় বড় দেশের ক্ষমতার লড়াইয়ে ছোট ছোট দেশগুলো একেকটা খেলনার মতো ব্যবহার হয়। তেল, অস্ত্র, প্রযুক্তি সবই যেনো যুদ্ধের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ধর্ম নিয়েও এখন শুধু বিভাজন। কে কী বিশ্বাস করবে, সেটা নিয়েও একেক জায়গায় রক্ত ঝরছে। অথচ, ধর্ম তো শান্তির কথা বলে। কিন্তু মানুষ ধর্মকে অস্ত্র বানিয়ে অন্যকে দমন করতে চায়। এই জিনিসগুলোই পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

সব মিলিয়ে মনে হয়, পৃথিবী যেনো এখন একটা আগুনের গোলা হয়ে দাঁড়িয়েছে। কেউ নিজের স্বার্থে পানি দিতে চায় না, বরং ঘি ঢেলে দেয়। আপনার সাথে কেউ একটু ভিন্নমত হলে তাকে শত্রু ভাবা শুরু করে। আর এই মানসিকতাটাই বড় কারণ, পৃথিবীর বর্তমান কলহ কেনো থামছে না। শান্তির জায়গায় এখন রাগ, অভিমান আর প্রতিশোধ জায়গা করে নিচ্ছে। আর যখন এসবের উপর রাজনীতি এসে চড়ে বসে, তখন বুঝতে কষ্ট হয় মানুষ আসলে মানুষ আছে কিনা।

ABB.gif