হারানোর ব্যথা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হারানোর ব্যথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একমাত্র হারানোর ব্যথায় তারাই বোঝে যাদের এই পৃথিবী থেকে তাদের প্রিয় মানুষগুলো চলে গেছে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই হারানোর ব্যথা যদি মানুষ ভুলতে না পারতো তাহলে কখনো মানুষের দিকে এগিয়ে যেতে পারত না। কেননা একজন মানুষের জীবনে তার জন্ম থেকে শুরু করে একদম মৃত্যুর আগে পর্যন্ত বহু প্রিয় মানুষ চিরজীবনের জন্য হারিয়ে গেছে। আসলে মানুষ এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য কিন্তু তার বিভিন্ন ধরনের জিনিসগুলোকে ভুলে যায় এবং নতুন নতুন জিনিসের সাথে আবার পরিচিত লাভ হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই হারানো ব্যথা গুলো যদি ভুলতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে তাদের স্মৃতি নিয়ে এগিয়ে যেতে পারবো না।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষদের কষ্ট দিয়ে অনেক বেশি আনন্দ পায় এবং তাদের এই পৃথিবীতে হারানোর ব্যথা বলতে কোন কিছু থাকে না। আসলে এই পৃথিবীতে যাদের রাখার ব্যথা বলে কিছুই থাকেনা তারা অনেকটা ভয়ঙ্কর প্রকৃতির লোক এবং তারা সব সময় অনেক বেশি ক্ষতি করে থাকে অন্য মানুষদেরকে। আসলে আমরা যদি এই হারানোর ব্যথা ভুলে গিয়ে আবার নতুন করে জেগে উঠতে না পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেহেতু আমাদের জন্ম হয়েছে তাই একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চিরদিনের জন্য বিদায় নিতে হবে।
আসলে আমরা যদি এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য যখন বিদায় নিয়ে যাব তখন কিন্তু আমাদের ভালো কাজগুলো এই পৃথিবীতে থেকে যাবে এবং তারা আমাদের ভালো কাজের জন্য সবসময় মনে করবেন। আসলে আপনার প্রিয় মানুষ যতই আপনার কাছে প্রিয় হোক না কেন সে যদি আপনার জীবনে তেমন কোনো ভালো কিছু না করে তাহলে তার কথা আপনি জীবনে কখনো মনে রাখবেন না এবং আস্তে আস্তে সে আমাদের জীবন থেকে চিরজীবনের জন্য মুছে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে এই মানুষগুলোকে সারা জীবন মনে রাখতে চাই তাহলে কিন্তু তাদের ভালো কাজগুলো আমাদের মনে রাখতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ এখনো বেঁচে আছেন তাদের কাজের জন্য।
অর্থাৎ এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের আবিষ্কারের জন্য প্রত্যেকটি মানুষ সেই জিনিস ব্যবহার করছে এবং সেই জিনিস ব্যবহার করার সময় সেই ব্যক্তিদের কথা মনে করছে। ঠিক তেমনি আপনি এমন কিছু করে যাবেন এই পৃথিবীতে যাতে করে প্রত্যেকটা মানুষ আপনাকে সবসময় মনে রাখে এবং আপনার কাছে তারা সারা জীবন চির ঋণী হয়ে থাকবে। এজন্য আমরা একটা জিনিস মনে রাখব যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে অবশ্যই সবল হতে হবে এবং কঠিন হতে হবে। কেননা বিদায় একদিন আমাদেরও এই পৃথিবী ছেড়ে নিয়ে যেতে হবে তাই বলে যে আমরা কাজ করবো না এমন কোন কথা নেই। ভালো কাজের মাধ্যমে আমরা এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
