You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর - ১০

in আমার বাংলা ব্লগ • 4 years ago

আজকের আকাশটা খুব বেশী উদাসীন
আজকের হৃদয়টা খুব বেশী নির্জীব
তুমি জানো আকাশে কখন রংধনু ভাসে
তুমি জানো হৃদয়ের সজীবতা কখন হাসে
তোমার উষ্ণ ছোঁয়াতে রংধনু আকাশ রাঙায়
তোমার রাঙা ওষ্ঠদ্বয়ের হাসি হৃদয় সাজায়।

তুমি কি জানো তোমার মিষ্টি হাসির স্পর্শে,
জোসনা ভরা রাতে আমি যাই হারিয়ে।
তুমি কি জানো এই হৃদয়ের গহীনে,
শুধু তোমারই বসবাস।
তুমি কি জানো তোমার হৃদয়ের মণিকোঠায়,
শুধু আমারই বসবাস।