অজানার উদ্দেশ্যে পর্ব-৩

in আমার বাংলা ব্লগ2 days ago


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি অজানের উদ্দেশ্যে পর্ব তৃতীয় নাম্বার নিয়ে। আশা করি আগের প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করি এই পর্বটি ও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

IMG_2081.JPG

IMG_2098.JPG

IMG_2097.JPG


পানির ওপর আকাশের প্রতিচ্ছবি পড়ে থাকে। বিকেলের দিকে সূর্যের আলো যখন পানির ওপর পড়ে তখন দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে। অনেক সময় সেই জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে। আমার ঘোরাঘুরির সবচেয়ে প্রিয় সময় হচ্ছে বিকেল। বিকেলের আকাশের রং বদলাতে থাকে ধীরে ধীরে। কখনো আকাশে সাদা মেঘ ভেসে থাকে আবার কখনো কমলা রঙের আলো ছড়িয়ে পড়ে। তখন বাইক চালাতে চালাতে মনে হয় যেন একটা ছবির ভেতর দিয়ে যাচ্ছি। অনেক সময় রেললাইনের পাশ দিয়ে যাওয়া হয়। রেললাইনটা দূরে দূরে সোজা চলে গেছে। তার পাশে সবুজ গাছ আর ছোট ছোট ঘর। সূর্য যখন ডুবে যেতে থাকে তখন সেই রেললাইনের ওপর পড়া আলোটা খুব সুন্দর লাগে।


IMG_2119.JPG

IMG_2157.JPG

IMG_2116.JPG


মনে হয় যেন রাস্তা নয় একটা গল্পের পথ। গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে অনেক সময় দেখা যায় ছোট ছোট কাঁচা রাস্তা। সেই রাস্তা দিয়ে হয়তো কোনো কৃষক হেঁটে যাচ্ছে বা কেউ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। এসব দৃশ্য খুব সাধারণ কিন্তু তবুও খুব শান্তির। কখনো আবার দেখা যায় মাঠের ভেতর দিয়ে একটা সরু মেঠো পথ চলে গেছে। সেই পথ ধরে হাঁটছে কয়েকজন মানুষ বা কেউ গরু নিয়ে বাড়ি ফিরছে। এই দৃশ্যগুলো খুব সাধারণ কিন্তু আমার কাছে এগুলোই সবচেয়ে সুন্দর। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমি হাজির হব চতুর্থ পর্ব নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
Loading...

যেহেতু কমিউনিটির অ্যাডমিন ও মডারেটরদের সরাসরি যোগাযোগের কোনো উপায় জানি না, তাই এই কমেন্ট করছি।

আমার পোস্টটি দেখুন: https://steempro.com/@sazidur312/9e6add98201a6

দয়া করে রিভিউ করে বলবেন কি আমি কোথায় উন্নতি করতে পারি। ধন্যবাদ!

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70322.63
ETH 2148.39
USDT 1.00
SBD 0.51