পড়ন্ত বিকেল পর্ব-৭

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক ভালো আছি। আমি চলে এসেছি সপ্তম নাম্বার পর্ব নিয়ে। আশা করি আগের পর্ব মতই এই পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। প্রতিটা পর্বই আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।


14393.jpg

14392.jpg

14391.jpg


কেউ নামাজ পড়তে যায় কেউ আবার পরিবারের সাথে সময় কাটাতে বসে ছোট ছোট ঘরে। তখন আলো জ্বলে ওঠে আর সেই আলো অন্ধকারের মধ্যে এক ধরনের উষ্ণতা এনে দেয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে খায়। এই একসাথে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে গল্প করতে করতে খাওয়া হাসাহাসি করা এইসব মুহূর্তগুলো খুবই মূল্যবান শহরের জীবনে যেখানে সবাই ব্যস্ত সেখানে এই একসাথে থাকার অনুভূতিটা অনেকটাই হারিয়ে গেছে। খাওয়ার পর কেউ উঠানে বসে আকাশ দেখে কেউ গল্প করে আবার কেউ চুপচাপ বসে থাকে। আকাশে তখন অসংখ্য তারা জ্বলজ্বল করে সেই তারাগুলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন পুরো আকাশটাই একটা গল্পের বই প্রতিটা তারা যেন একটা করে গল্প বলছে।


14390.jpg

14389.jpg

14388.jpg


গ্রামের রাত খুবই শান্ত চারদিকে কোনো শব্দ নেই শুধু মাঝে মাঝে কুকুরের ডাক বা ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যায় এই নীরবতার মধ্যে বসে থাকলে মনে হয়। জীবনের সব চাপ সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে এই শান্ত পরিবেশ মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয়।
ভোর হলে আবার নতুন দিন শুরু হয় আবার সেই পাখির ডাক আবার সেই কুয়াশা ভেজা সকাল মানুষজন আবার তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এইভাবে দিন যায় রাত আসে আবার রাত যায় দিন আসে গ্রামের জীবন এমনই সহজ আর সুন্দর। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png