প্রকৃতির সঙ্গে পর্ব-১৯
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে ১৯ নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্ব গুলোর মতই এই পর্বটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
গ্রামের মানুষ অল্পতেই সুখ খুঁজে নিতে জানে। তাদের কাছে প্রকৃতির সৌন্দর্যই সবচেয়ে বড় সম্পদ। সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙা বিকেলে খোলা মাঠে হাঁটা আর রাতে চাঁদের আলোয় বসে গল্প করা তাদের জীবনের আনন্দ। গ্রামের মেঠোপথগুলো বর্ষার পরে আরও সুন্দর হয়ে ওঠে। রাস্তার পাশে ছোট ছোট ঘাস জন্মায়। কোথাও জমে থাকা পানিতে আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। এই সাধারণ দৃশ্যগুলোই গ্রামের জীবনকে অসাধারণ করে তোলে।
ধানক্ষেতের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন পুরো মাঠ ঢেউয়ের মতো নড়তে থাকে। এই দৃশ্য অনেক শান্ত এবং মনোমুগ্ধকর। কৃষকেরা তখন নতুন আশায় বুক বাঁধে। কারণ ভালো ফসল মানেই পরিবারের মুখে হাসি। গ্রামের শিশুদের জীবন অনেক আনন্দের। তারা মাঠে দৌড়ায় গাছে ওঠে পুকুরে সাঁতার কাটে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









