পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-২১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন পোস্ট নিয়ে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ২১ নম্বর পর্ব। পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি প্রতিটা পর্বেই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আশা করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
পদ্মার চর শুধু জমি নয়। এটি মানুষের জীবন পরিশ্রম আর স্বপ্নের জায়গা। এখানে কষ্ট আছে কিন্তু আশা আছে। এখানে ভাঙন আছে কিন্তু গড়ার শক্তিও আছে। আমি বিশ্বাস করি সঠিক সহায়তা পেলে চরের মানুষ আরও এগিয়ে যাবে। পদ্মার চরের সবুজ জীবন আমাদের সবার জন্য গর্বের বিষয়। পদ্মা নদীর চরের মাঝে যে এত সুন্দর এত বিস্তৃত আর এত পরিকল্পিতভাবে সবজি খেত শাকসবজি মাছের আবাদ আর গ্রামীণ জীবনের এমন এক অপূর্ব মিলন ঘটতে পারে নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। চর মানেই আমার কাছে বরাবরই ছিল অনিশ্চয়তা ভাঙন বালু আর কষ্টের প্রতিচ্ছবি। কিন্তু সেদিন পদ্মার চরের ভেতরে ঢুকে যা দেখলাম তা আমার সেই পুরোনো ধারণা একেবারে বদলে দিল। এই লেখা মূলত সেই বদলে যাওয়া ভাবনার গল্প সেই সবুজের গল্প আর সেই মানুষগুলোর গল্প যারা প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে আবার প্রকৃতির সাথেই মিলেমিশে বাঁচে।
শীত এলেই পদ্মা নদীর টানটা যেন একটু বেশিই অনুভব করি। কুয়াশা মাখা সকাল নরম রোদ নদীর ধারে দাঁড়িয়ে থাকা জেলেদের নৌকা আর দূরে বিস্তৃত চরের নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয়। অনেকবার পদ্মার পাড়ে এসেছি কিন্তু বেশিরভাগ সময় নদীর পাড়েই ঘোরাঘুরি করে ফিরে এসেছি। চরের ভেতরে ঢুকে জীবন দেখার সুযোগ খুব একটা হয়নি। এবার সেই সুযোগটা হঠাৎ করেই হয়ে গেল। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি কোন গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে ২২ নাম্বার পড়বে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




@rex-sumon
দারুণ একটি পর্ব
পদ্মার চর মানেই যে শুধু ভাঙন আর বালু নয়, বরং সেখানেও যে পরিশ্রমের মাধ্যমে সবুজের সমারোহ ঘটানো সম্ভব—তা আপনার বর্ণনায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে অনিশ্চয়তা বদলে যাওয়ার গল্প, এবং চরের মানুষের জীবন সংগ্রামের প্রতি আপনার শ্রদ্ধা সত্যিই মন ছুঁয়ে গেল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।🌸
আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য ধন্যবাদ 🌸❤️