অজানার উদ্দেশ্যে পর্ব-৭

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে এসেছি অজানের উদ্দেশ্যে সপ্তম পর্ব নিয়ে। আশা করি আমার আগে পর্বগুলো আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই পর্বটাও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আশা করি আমার এই গরু পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চরম শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

IMG_3430.JPG

IMG_2084.JPG

IMG_2080.JPG


এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় মানুষ আর প্রকৃতি একসাথে মিশে আছে। মাঠের ভেতর দিয়ে হাঁটার ছোট রাস্তা আছে। সেই পথে হয়তো কোনো কৃষক হাঁটছে অথবা কেউ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। এসব দৃশ্য দেখতে দেখতে মনে হয় জীবনটা আসলে খুব সহজ। আমরা অনেক সময় অযথা অনেক কিছু নিয়ে ভাবি কিন্তু প্রকৃতির মধ্যে এলে বোঝা যায় শান্তি কত সহজ একটা জিনিস। বিকেলের সময়টা আমার সবচেয়ে প্রিয় সময়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে নামতে থাকে তখন আকাশের রং বদলে যায়। কখনো কমলা কখনো লাল আবার কখনো হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ে। এই সময় বাইক চালাতে চালাতে দূরের মাঠের দিকে তাকালে মনে হয় যেন পুরো পৃথিবীটা একটা বড় ছবি হয়ে গেছে। অনেক সময় রেললাইনের পাশে গিয়ে দাঁড়াতে ভালো লাগে। লম্বা রেললাইন দূরে দূরে সোজা চলে গেছে।


IMG_2218.JPG

IMG_2222.JPG

IMG_2072.JPG


তার পাশে ছোট ছোট গাছ আর কিছু ঘরবাড়ি। সূর্যাস্তের সময় সেই রেললাইনের ওপর আলো পড়লে দৃশ্যটা অসাধারণ লাগে। কখনো কোনো ছোট স্টেশনেও থামা হয়। সেখানে খুব বেশি মানুষ থাকে না। কিছু লোক বসে আছে ট্রেনের অপেক্ষায়। বাতাসে একটা শান্ত পরিবেশ থাকে। গ্রামের স্টেশনগুলোতে একটা আলাদা অনুভূতি আছে। সেখানে সময় যেন একটু ধীরে চলে। বাইক নিয়ে ঘোরাঘুরি করলে অনেক নতুন জায়গা দেখা যায় যেগুলো আগে কখনো চোখে পড়েনি। কোনো পুকুর যার চারপাশে বড় বড় গাছ। কোথাও আবার ছোট একটা বাঁশের সাঁকো আছে খালের ওপর দিয়ে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50