অজানার উদ্দেশ্যে পর্ব-৪

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি অজানের উদ্দেশ্যের পর্ব চতুর্থ নিয়ে। আশা করি আমার আগের পর্বগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং এটাও আশা করি এই পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের অজানার উদ্দেশ্যে চতুর্থ নাম্বার পর্বের গল্প।

IMG_2121.JPG

IMG_2118.JPG

IMG_2106.JPG


ভ্রমণের সময় সবচেয়ে ভালো লাগে যখন হঠাৎ কোনো নতুন সুন্দর জায়গা চোখে পড়ে। হয়তো একটা বড় পুকুর যার চারপাশে গাছপালা। পানির ওপর সূর্যের আলো ঝিলমিল করছে। সেখানে কিছুক্ষণ বসে থাকলেই মনটা অনেক শান্ত হয়ে যায়। বাইক নিয়ে ঘোরাঘুরির আরেকটা বড় আনন্দ হচ্ছে সূর্যাস্ত দেখা। বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে আকাশ থেকে মিলিয়ে যায় তখন আকাশে কমলা লাল রং ছড়িয়ে পড়ে। সেই সময়টা খুব সুন্দর। মনে হয় যেন দিনের শেষ মুহূর্তটা প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রাখছে। আমি প্রায়ই এমন অনেক জায়গায় যাই যেখানে আগে কখনো যাওয়া হয়নি। নতুন জায়গা মানেই নতুন অভিজ্ঞতা। কখনো নতুন রাস্তা আবার কখনো নতুন কোনো গ্রাম। এসব জায়গায় গেলে মনে হয় পৃথিবীটা কত বড় আর কত সুন্দর।


IMG_2275.JPG

IMG_2221.JPG

IMG_2217.JPG


এই ঘোরাঘুরি আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্য দেখতে। শিখিয়েছে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিতে। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যখন খোলা মাঠের বাতাসে দাঁড়াই তখন মনে হয় জীবনের আসল শান্তিটা এখানেই। অনেক সময় বাইক চালাতে চালাতে মনে হয় এই পথটা যেন শেষ না হয়। সামনে শুধু রাস্তা আর রাস্তা। পাশে সবুজ গাছপালা আর দূরে নীল আকাশ। সেই মুহূর্তগুলো খুব বিশেষ। আমি সবসময় মনে করি অজানার উদ্দেশ্যে বের হওয়াটা জীবনের একটা বড় আনন্দ। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাজ ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 68726.95
ETH 2079.72
USDT 1.00
SBD 0.50