রেস্টুরেন্টের খাবার বনাম আম্মু

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সব সময় আপনাদের সাথে নানান রকম তথ্য কিংবা নানান রকম ব্যাপার শেয়ার করা হয়। তবে আজকে ভাবলাম যে, আপনাদের সাথে একেবারে ভিন্নধর্মী একটা লেখা শেয়ার করা যায়। কারণ সব সময় সিরিয়াস ব্যাপার নিয়ে লেখালেখি করতে কার ভালো লাগে, তাই না? একটু মজার কিছু শেয়ার করা যাক। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাইহোক, আর কথা না বাড়িয়ে ‘মোল্লা খাই’ চলে আসি এবং মোর লেখাটি শেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে আজকের এই টাইটেলটি কেন এত উদ্ভট।

প্রথমে আমার মায়ের কথা যদি বলি, তাহলে বলা চলে যে পৃথিবীর কোন সহজ-সরল মানুষের তালিকা যদি আমাকে করতে বলা হয়, তবে আমি কাউকে রাখি বা না রাখি, আমার মাকে অবশ্যই রাখবো। কারণ তিনি মাঝে মধ্যে এমন সহজ-সরল কিছু কথা বলেন, আমি হাসতে হাসতেই যেন একেবারে কুটি কুটি হয়ে যাই। আসলে হয়তো পৃথিবীর সব সন্তানদের কাছেই তার মা এমন। কারণ মায়েরা, অর্থাৎ প্রতিটি সন্তানের মায়েরা, তাদের সন্তানের সাথে এভাবেই সহজ-সরলভাবেই মিশে যায়। কারণ মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না এবং সন্তানের সাথে খারাপভাবে থাকতেও পারে না।

তাই আসলে পৃথিবীতে যত খারাপ মানুষ থাকুক না কেন, খারাপ বাবা কিংবা খারাপ মা কিন্তু খুব কম রয়েছে। কারণ ওই যে, বাবা-মা তাদের সন্তানদের সাথে খারাপ কিছুই করতে পারে না। যাই হোক, সেসব আলাদা ব্যাপার। আমি মূলত আজকে যে লেখাটি শেয়ার করতে এসেছি, সেটা হল আমার মাকে যদি আমি কোন রেস্টুরেন্টের খাবার এনে দেই, তাহলেই উনি কেন যেন গরম হয়ে যান, উল্টো একটু খুশি হওয়ার বদলে। তার চেয়েও বড় ব্যাপার হলো, আমি যখনই ওনাকে কিছু এনে দেই, উনি সাথে সাথে দামের সাথে এটা ঘরে রান্না করলে কত হতো, সেটা মেলাবেই মেলাবেন।

অর্থাৎ এই ব্যাপারটি আমার কাছে এত মজার লাগে! ধরুন, আমি একটা চিকেন ফ্রাই আনলাম। এখন ওই চিকেন ফ্রাই এর দাম শোনার পরে আমার মা অবশ্যই এই মন্তব্যটি করবেন যে, এই চিকেন ফ্রাই কিংবা চিকেন যদি বাসায় আনানো যেত, তবে এক পিস চিকেন ফ্রাই এর দাম দিয়ে পুরো একটি চিকেন কিনতে পাওয়া যেত। আমার মনে হয়, পৃথিবীর প্রতিটি মা এই কম্পারিজনটা করে। এবং আমি জানি না, এটা কেন করে। কারণ, এটা করার আসলে কোন ভিত্তি নেই। কিন্তু তবুও করে! আর মায়েদের এই ব্যাপারগুলো আমার কাছে খুব মজাই লাগে।

ABB.gif