প্রকৃতির রক্তিম সৌন্দর্যের নীরবতা
এই ফুলের সৌন্দর্য অনেক আকর্ষণীয়। এই উদ্ভিদের ফুলগুলোকে কাঁটামুকুট ফুল বলে থাকে। এই ফুলের উদ্ভিদে অসংখ্য পরিমাণে কাঁটা থাকে। কাঁটাগুলো এত ঘন আর সুচের মতো সূক্ষ্ম হয়ে থাকে যে, হাতে সাথে সাথে ফুটে যায় আর জ্বালা করে খুব। ফলে এই উদ্ভিদটি কাঁটাযুক্ত কাণ্ডের জন্য বিশেষ পরিচিত। এটি একটি স্থিতিস্থাপক রসালো এবং এর রয়েছে অতি ঘন ঘন দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্য। তবে এই উদ্ভিদ বা এর ফুলগুলো আমাদের এখানের স্থানীয় না। এই ফুলের স্থানীয় উৎপত্তিস্থল হলো মাদাগাস্কার। তবে প্রায় বছরব্যাপি এই উদ্ভিদের ফুল ফোটে।
এর ফুলের পাপড়িগুলো খুবই ছোটো, পুরু এবং গাঢ় লাল কালার এর হয়ে থাকে। তবে উদ্ভিদে এই ফুলগুলো অসংখ্য হয়ে থাকে। এই ফুলগুলো সবথেকে আরো বেশি ভালো লাগার কারণ হলো এই উদ্ভিদের সবুজ পাতাগুলো খুবই উজ্জ্বল হয়ে থাকে এবং এর মাঝে ডিপ কালার এর ছোটো ছোটো এক গুচ্ছ ফুলগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এই উদ্ভিদ আবার ঘরে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভালো অপশন হয়ে থাকে। তবে এই উদ্ভিদের কম রক্ষণাবেক্ষণ এর প্রয়োজন হয় এবং খরা সহনশীলতায় ভালো বেড়ে ওঠে।

