অ্যালবিনো শার্ক
এই প্রজাতির মাছগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তবে বাস্তবে এইগুলো মাছের মতো দেখতে হলেও কিন্তু এটা একপ্রকার হাঙর। এটা একটা অ্যাকোরিয়াম এর মধ্যে থেকে তুলেছিলাম। এই হাঙর প্রজাতির মাছগুলো অনেকটা পাঙ্গাস প্রজাতির দেখতে হয়ে থাকে। এরা হাঙর হলেও ক্যাটফিসের একটা প্রজাতি। এই জাতীয় হাঙর তেমন কোনো বিপজ্জনক না। এদের মূলত আমাদের এশিয়ার দক্ষিণের দিকে ভালো দেখতে পাওয়া যায়। তবে এদের বেশিরভাগ মেকং এর মতো বৃহৎ নদীর দিকে দেখতে পাওয়া যায়। আর এইসব হাঙর জাতীয় মাছ মূলত মিষ্টি জলে থাকে।
এদের আসলে প্রকৃত অর্থে হাঙর বললেও মূলত হাঙর নয়, এটা একধরণের ক্যাটফিস। এই মাছগুলো ব্যাপক হারে চাষ করা হয়ে থাকে এবং খাবার মাছ হিসেবে বাজারে উৎপাদন করা হয় খুব। এইসব মাছ খাদ্য শিল্পে একটা জনপ্রিয় স্থান করে নিয়েছে। এদের সাধারণত অ্যালবিনো বলার অর্থ হলো এদের বংশ যাযাবর ধরণের প্রজাতি। এদের মূলত গায়ের রং রূপালি সাদা আর পাখনার দিকে ধুসর ধরণের হয়ে থাকে। এইধরণের মাছ শান্ত স্বভাবের হলেও এরা সর্বভুক প্রাণী এবং এদের ছোটো মাছের সাথে রাখলেই খেয়ে ফেলে। এরা এইসব ছোটো মাছ এবং গাছপালা খেয়েই জীবনধারণ করে থাকে।
